বাংলার পর করোনা রুখতে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা মহারাষ্ট্রেও

কোভিড ১৯-এর থাবা ক্রমেই জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্রে। দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে।

মহারাষ্ট্রে ১ হাজার ৬৬৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত

মহারাষ্ট্রে ১ হাজার ৬৬৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত

মহারাষ্ট্রে ১ হাজার ৬৬৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত। সেই পরিস্থিতিতে লকডাউন অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিল মহারাষ্ট্র সরকার। পর্যালোচনার পর্বে রয়েছে ছিল সেই আর্জি। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করে উদ্ধব ঠাকরে জানিয়ে দেন যে মহারাষ্ট্রে ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত হবে লকডাউন।

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মারা গিয়েছে ১১০ জন

এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মারা গিয়েছে ১১০ জন

ইতিমধ্যে মহারাষ্ট্র থেকে একদিনে ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। এই মৃত্যু ধরে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১১০। পাশাপাশি গত ৩৬ ঘণ্টায় সংক্রমণ ধরা পড়েছে ৫০০ জনের দেহে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মৃত এবং সংক্রমিতের সংখ্যা ধরলে একদিনে এটাই সর্বাধিক। জানা গিয়েছে মুম্বই থেকে বেশি সংক্রমিতের খবর মিলেছে।

মুম্বইতে করোনা আক্রান্ত ৮০০-র বেশি

মুম্বইতে করোনা আক্রান্ত ৮০০-র বেশি

এদিকে মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ৮০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের।

মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ

মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ

এছাড়া মুম্বইয়ের সব থেকে বড় আতঙ্কের কারণ এখন ধারাভিতে করোনার সংক্রমণ। ধীরে ধীরে এবার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে। এর জেরে সেখানে মোট ৯ জন এখনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ১০ লক্ষের বাসস্থান এই বস্তিতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং তা হলে মুম্বই তো বটেই, গোটা দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের।

মুখ্যমন্ত্রী মমতাও বাড়িয়েছেন লকডাউনের মেয়াদ

মুখ্যমন্ত্রী মমতাও বাড়িয়েছেন লকডাউনের মেয়াদ

এদিকে প্রধানমন্ত্রীর আভাস পেয়ে মুখ্যমন্ত্রী মমতা একপ্রকার জানিয়েই দিলেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে নবান্নে সংবাদিক বৈঠক করে তিনি বলেন, প্রধানন্ত্রী লকডাউন বৃদ্ধির কথা বলেছেন ৩০ এপ্রিল পর্যন্ত। সেইমতো ৩০ এপ্রিলের পর এই বিষয়ে পর্যালোচনা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+