হরিয়ানার পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করতে নারাজ

হরিয়ানার পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করতে নারাজ
মুম্বই, ২১ অগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চ ভাগ করে নিতে অসম্মতি জানিয়েছিলেন হরিয়ানার মুখ্য়মন্ত্রী মনোহর পরিকর। ঠিক তার এক দিনের মাথায় একই সুর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবন গলাতেও। আজ, বৃহস্পতিবার নাগপুরে মেট্রো উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে সেই অনুষ্ঠানে যাবেন না চবন।

বিভিন্ন জনসমাবেশে অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মোদীভক্ত জনতার কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছে কংগ্রেস শাসিত এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাই আর সে পথে যেতে নারাজ তারা। তাই দূরত্ব বজায় রেখে চলাই যে একমাত্র পন্থা তা ঠাহর করেই এই পদক্ষেপ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর।

পৃথ্বীরাজ চবনের কথায়, "প্রধানমন্ত্রীর পূর্ববর্তী অনুষ্ঠান দেখার পরই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। কংগ্রেস শাসিত রাজ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান যুক্তরাষ্ট্রীয় গঠনকে আঘাত করছে। গতকাল হুডাও একই সিদ্ধান্ত নিয়েছিলেন। সোলাপুরে যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"রাজ্য় কংগ্রেস মুখপাত্র সচিন সাওয়ন্ত বলেন, এটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী সবক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন। সরকারি অনুষ্ঠানে এর আগে কখনও মুখ্যমন্ত্রীরা অপমানিত হননি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। কিন্তু সেই অনুষ্ঠানে বিড়াম্বনায় পড়তে হয় হুডাকে। তিনি বক্তব্য রাখতে উঠতে জনতা চিৎকার করতে শুরু করেন। ফলে কোনও মতে তাঁর বক্তৃতা তাড়াহুড়ো করে শেষ করতে হয় তাঁকে। জনতাকে শান্ত হতে আবেদন জানান প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+