ভারতকে চটানোর ফল ভোগ চিনের! আরও ৫০০০ কোটির প্রোজেক্ট ফস্কাল বেজিংয়ের হাত থেকে

গালওয়ান সংঘাতের পর থেকে দেশজুড়ে উঠেছে চিনা দ্রব্য বর্জনের ডাক। সেই প্রতিবাদে সামিল দেশের ব্যবসায়ীরাও। লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত৷ অ্যান্টি-ডাম্পিং অ্যাকশনের দিকে তাকিয়ে কমপক্ষে ১০০টি চিনা পণ্য৷ ৫জি বাজারের মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ-সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে৷

চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ

চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ

পাশাপাশি, অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে৷ চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কেন্দ্রের তরফে বিএসএনএলকেও চিনা পণ্য ব্যবহার করে আপগ্রেডেশন বন্ধ করতে বলেছে কেন্দ্র।

উদ্ধবের সিদ্ধান্তে বড় লোকসান চিনের

উদ্ধবের সিদ্ধান্তে বড় লোকসান চিনের

এই পরিস্থিতিতে ফের বড় ধাক্কা খেল চিন। ম্যাগনেটিক মহারাষ্ট্র ২.০ আওতায় ৩টি তিনা সংস্থার সঙ্গে এই মউ স্বাক্ষর করেছিল মহারাষ্ট্রের সরকার। এই চিনা সংস্থাগুলির মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৫ হাজার কোটি টাকারও বেশি। কিন্তু গালওয়ান উপত্যকায় অতর্কিতে চিনা বাহিনীর ভারতীয় জোয়ানদের প্রতি হামলার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত বদল করেছে মহারাষ্ট্র সরকার।

ব্যবসায়ীরাও চিনের বিরুদ্ধে

ব্যবসায়ীরাও চিনের বিরুদ্ধে

ব্যবসায়ীরাও চিনের বিরুদ্ধে৷ ৭০ মিলিয়ন স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স চিনা পণ্যের ব্যবহারে বয়কট করার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন করছে৷

চিনা পণ্য বর্জনের ডাক

চিনা পণ্য বর্জনের ডাক

বণিক সমাজ দেশের বিনোদন ও ক্রীড়া জগতের তাবড় ব্যক্তিত্ব, অমিতাভ বচ্চন, এমএস ধোনি, শচিন তেণ্ডুলকর এবং অক্ষয় কুমারকে আবেদন জানিয়েছ, যাতে চিনা পণ্যের প্রচারে এগিয়ে না আসেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+