কংগ্রেসের হাতেই শিবসেনার ভাগ্য! এক সিদ্ধান্তেই মহারাষ্ট্রে হতে পারে রাষ্ট্রপতি শাসন

কংগ্রেসের সিদ্ধান্তের উপরই এখন ঝুলে রয়েছে মহারাষ্রেট র ভাগ্য। শিবসেনা ক্ষমতায় আসতে পারবে কি না, তাও নির্ভর করছে কংগ্রেসের সিদ্ধান্তের উপর।

কংগ্রেসের সিদ্ধান্তের উপরই এখন ঝুলে রয়েছে মহারাষ্রো র ভাগ্য। শিবসেনা ক্ষমতায় আসতে পারবে কি না, তাও নির্ভর করছে কংগ্রেসের সিদ্ধান্তের উপর। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস দেরি করলে মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন হয়ে যেতে পারে। উল্লেখ্য, কংগ্রেস এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, উল্টোদিকে শিবসেনাকে তিনদিনের সময় দেননি রাজ্যপাল।

কংগ্রেসের হাতেই ভাগ্য! মহারাষ্ট্রে হতে পারে রাষ্ট্রপতি শাসনও

এখন এই দোলাচলেই রয়েছে মহারাষ্রেয় র ভবিষ্যৎ। এনসিপি জোটে রাজি হওয়ায় শিবসেনা রাজভবনে সরকার গঠনের দাবি জানায়। কিন্তু কংগ্রেস তাঁদের সিদ্ধান্ত নিতে দেরি করায় ফের সংকটে পড়ে শিবসেনা। এই পরিস্থিতিতে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তিনদিনের সময় চান শিবসেনার পরিষদীয় দলনেতা আদিত্য ঠাকরে।

কিন্তু রাজ্যপাল শিবসেনার সেই দাবি খারিজ করে দিয়েছে। তিনি সাফ জানিয়েছেন, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। কংগ্রেস তার সিদ্ধান্ত জানাতে বিলম্ব করার ফলে ফের সাংবিধানিক সঙ্কটের মুখে পড়েছে মহারাষ্ট্র। সুতরাং, কংগ্রেস এখন কী সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করবে সবকিছু।

শিবসেনা যদি সংখ্যা নিয়ে নিশ্চিত হতে না পারে, শিবসেনা যদি মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি না জানাতে পারে সোমবারের মধ্যে, তবে রাষ্র্বপতি শাসনের সুপারিশ করতে পারেন রাজ্যপাল। এদিন সন্ধ্যা পর্যন্ত শিবসেনার দিকেই ঢলে ছিল মহারাষ্ট্রের কুর্সি। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপির সঙ্গে জোট করে মহারাষ্ট্র সরকার গড়ার পথ ছিল প্রশস্ত।

কিন্তু শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করে সমর্থনের আশ্বাস পেলেও সরকারিভাবে সিদ্ধান্ত জানাতে কংগ্রেস বিলম্ব করায় ফের সংকট তৈরি হয়। ফলে মহারাষ্ট্রে শিবসেনার সরকার গড়ার পথে এখনও কাঁটা বিছনো রইল। ওদিকে রাজ্যপালও আর সময় দিতে রাজি নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+