Maharashtra Bus Fire: ঘুমের মধ্যেই সব শেষ! কীভাবে ঘটল এত ভয়ঙ্কর ঘটনা?

Maharashtra Bus Fire: টায়ার ফেটে উলটে যায় বাসটি! এরপর আগুনের ফুলকি ডিজেল ট্যাঙ্কের সংস্পর্শে আসলে গোটা বাসেই বিধ্বংসী আগুন লেগে যায়! এমনটাই জানিয়েছেন অভিশপ্ত বাসের ড্রাইভার। বাসে থাকা প্রায় সমস্ত যাত্রীরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কিন্তু বেঁচে গিয়েছেন ঘাতক বাসের ড্রাইভার। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অন্যদিকে ভয়াবহ ( Maharashtra Bus Fire) এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬। আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

ঘুমের মধ্যেই সব শেষ!

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। কীভাবে এই ঘটনা তা জানতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বুলধানার এসপি সুনীল কাদস্না জানিয়েছেন, নাগপুর থেকে পুনের দিকে যাচ্ছিল বাসটি। আর যাওয়ার সময় রাত দেড়টা নাগাদ সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার সময় কার্যত বাসে থাকা সমস্ত যাত্রীই ঘুমের মধ্যে ছিল। ফলে ঘটনার সময় কেউ বের হতে পারিনি বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। একেবারে অগ্নিদগ্ধ হয়েই বাসে থাকা সমস্ত যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ওই পুলিশ আধিকারিক।

এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার সময় বাসে মোট ৩৩ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় বাকিদের চিকিতসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে শনিবার সকালে ঘটনাস্থল পুরো ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।

মূলত তদন্তের স্বার্থেই ঘাতক বাসটির সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ফরেন্সিক এবং অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+