মোদীর 'স্বপ্ন'কেই চ্যালেঞ্জ! বিরোধী সুর এবার বিজেপি বিধায়কের গলায়
কেন্দ্রের এবং মহারাষ্ট্রের বিজেপি সরকার বিজেপি সরকার যুবকদের কাজ দিতে ব্যর্থ হয়েছে। এমনটাই অভিযোগ করলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক আশিস দেশমুখ।
কেন্দ্রের এবং মহারাষ্ট্রের বিজেপি সরকার যুবকদের কাজ দিতে ব্যর্থ হয়েছে। এমনটাই অভিযোগ করলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক আশিস দেশমুখ। তিনি দাবি করেছেন, মেক ইন ইন্ডিয়া, ম্যাগনেটিক মহারাষ্ট্র( রাজ্য সরকারের ইনভেস্টমেন্ট সামিট) , স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া চাকরির সুযোগ তৈরি করতে পারেনি।

একইসঙ্গে তিনি স্থানীয় বিজেপি নেতাদের দাবিরও বিরোধিতা করেন। সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় বিজেপি নেতারা দাবি করেছিলেন, নাগপুরের মাল্টি মোডাল ইন্টারন্যাশনাল হাব এয়ারপোর্টে ৫০ হাজারের ওপর যুবক কাজ পেয়েছেন। এলাকায় কোনও নতুন কারখানা তৈরি হয়নি। এমন কী কোনও সার্ভিস ইন্ডাস্ট্রিও তৈরি হয়নি বলে জানিয়েছেন ওই বিজেপি বিধায়ক।
আশিস দেশমুখ দাবি করেছেন, মেক ইন ইন্ডিয়া, ম্যাগনেটিক মহারাষ্ট্র( রাজ্য সরকারের ইনভেস্টমেন্ট সামিট) , স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া চাকরির সুযোগ তৈরি করতে পারেনি।
দীর্ঘদিন ধরেই দলকে বেগ দিয়ে চলেছেন আশিস দেশমুখ। এর আগে নিজের সমর্থকদের নিয়ে আলাদা বিদর্ভ রাজ্যের দাবিও করেছেন তিনি।












Click it and Unblock the Notifications