রাম মন্দিরের অন্তরালে কোন সমীকরণ জেগে উঠছে মহারাষ্ট্রে, শিবসেনাকে কোন ইঙ্গিত বিজেপির

রাম মন্দিরের অন্তরালে কোন সমীকরণ জেগে উঠছে মহারাষ্ট্রে, শিবসেনাকে কোন ইঙ্গিত বিজেপির

রাম মন্দির নির্মাণের শুভক্ষণ যত এগিয়ে আসছে দেশের রাজনীতিক সমীকরণেও নতুন নতুন ক্ষেত্রে তৈরি হচ্ছে। মহারাষ্ট্রে শিবসেরার প্রবল প্রতিপক্ষ বিজেপির গলায় অন্যসুর শোনা যাচ্ছে। মহারাষ্ট্রের বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল জানিয়েছেন তাঁরা শিবসেনার সঙ্গে সহযোগিতায় রাজি আছেন।

শিবসেনাকে প্রস্তাব বিজেপির

শিবসেনাকে প্রস্তাব বিজেপির

মহারাষ্ট্রে ফের কি সমীকরণ বদলাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিলের মন্তব্যে অন্যসুর শোনা গিয়েছে। সম্প্রতি চন্দ্রকান্ত পাতিল শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেকে উদ্দেশ্য করে বলেছেন শিবসেনার সঙ্গে বন্ধুত্বে যেতে প্রস্তুত। অর্থাৎ শিবসেনার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছে বিজেপি। এনসিপি নেতা অজিত পাওয়ারের উদ্ধবকে নিয়ে করা টুইটের পরেই বিজেপি প্রধানের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শর্ত দিলেন বিজেপি প্রধান

শর্ত দিলেন বিজেপি প্রধান

রাজ্যের উন্নয়নের স্বার্থে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত বিজেপি। তবে তাঁদের একটা শর্ত আছে। নির্বাচনে তাঁরা একাই লড়বে। শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়বে না। একাই লড়বে নির্বাচনে। মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব কিছু শর্ত দিয়েছেন উদ্ধব ঠাকরেকে সেগুলি শিবসেনা মেনে নিলেই তাঁরা হাত মেলাতে প্রস্তুত।

নাড্ডার বার্তা

নাড্ডার বার্তা

যদিও কয়েকদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহারাষ্ট্রে বিজেপি একাই লড়বে বলে জানিয়েছেন। এবং একা লড়েই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মহারাষ্ট্রে ফের বিজেপি সরকার গড়বে বলে বার্তা দিয়েছিলেন তিনি। তারপরেই মহারাষ্ট্র বিজেপির প্রধানের শিবসেনাকে এই বার্তা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

রামমন্দিরের সূচনায় অন্য সমীকরণ

রামমন্দিরের সূচনায় অন্য সমীকরণ

৫ অগাস্ট মহারাষ্ট্রে রাম মন্দির নির্মাণে ভূমি পুজোয় আমন্ত্রিত রয়েছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তিনি সেদিন সেখানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, মোদী- অমিত শাহরা তো থাকবেনই। এই পরিস্থিতির সুযোগে অন্য কোনও সমীকরণ তৈরি হতে পারে শিবসেনা বিজেপির মধ্যে এমনই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+