৪০ হাজার ভক্তের প্রসাদে বিষ মেশানোর চক্রান্ত! চাঞ্চল্যকর চার্জশিট পেশ এটিএসের
প্রসাদে বিষ মিশিয়ে শত শত পূণ্যার্থীর হত্যার ষড়যন্ত্র বানচাল করে দিল মহারাষ্ট্রের এটিএস।
প্রসাদে বিষ মিশিয়ে শত শত পূণ্যার্থীর হত্যার ষড়যন্ত্র বানচাল করে দিল মহারাষ্ট্রের এটিএস। থানে জেলায় মুম্ব্রেশ্বর মহাদেব মন্দিরের মহপ্রসাদে বিষ মেশানোর চক্রান্ত
করা হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্ত তালহা পোট্রিককে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, মহারাষ্ট্রের এটিএস ১০ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময় ষড়যন্ত্র সম্পর্কে তথ্য পায় বলে দাবি। এই ১০ জনতে ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। আদালতে পেশ করা চার্জশিটে এটিএস তরফে এমনটাই জানানো হয়েছে।
চার্জশিট অনুযায়ী, শ্রমদ ভগবদ কথা চলাকালীন প্রসাদে বিষয় মেশানোর চেষ্টা করার কথা ছিল। ২০১৮-র ডিসেম্বরে ৪০০ বছরের পুরনো মুম্ব্রেশ্বর মহাদেব মন্দিরে জমায়েত হয়েছিল পূণ্যার্থীদের। যদিও শেষ পর্যন্ত সেই চক্রান্ত সফল হয়নি। এটিএস দাবি করেছে, চক্রান্তকারীর সঙ্গে জাকির নায়েকের যোগাযোগ রয়েছে। চার্জশিটে আরও বলা হয়েছে, সব অভিযুক্তের যোগাযোগ ছিল বিদেশের মাটিতে থাকা তাদের নিয়োগকর্তাদের সঙ্গে। এই চক্রান্তের আগে একাধিকবার তারা মন্দির দর্শন করেছিল বলেও জানা গিয়েছে।
যে প্রসাদে এই বিষ মেশানোর চক্রান্ত করা হয়েছিল, তা খাওয়ার কথা ছিল প্রায় ৪০ হাজার ভক্তের। অভিযুক্তদের পরিচয়ও প্রকাশ করেছে এটিএস। অভিযুক্তদের একজন নাবালক বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications