কাজ করেছেন আকাশ-অগ্নি প্রজেক্টে! পাক রহস্যময়ীর 'প্রেমে' ডিআরডিও দক্ষ গবেষক
পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে পাচার হয়ে যাচ্ছিল দেশের তথ্য। তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে অবাক গোয়েন্দারা। সর্ষের ভিতরেই ভূত! ডিআরডিও-র এক গবেষককে হাতেনাতে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের এটিএস। অভিযোগ, হানিট্র্যাপে বা ফাঁদে পড়েই ওই কাজ করছিলেন ওই ব্যক্তি।
এটিএসের অফিসারদের দাবি, ডিআরডিও-র ওই গবেষকের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল। হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলের মাধ্যমে যোগাযোগ হত বলেও জানা গিয়েছে। ধৃতের নাম পিএম কুরুলকর। তিনি ডিআরডিও-র ডিরেক্টর অব দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিরেক্টর ছিলেন ওই ব্যক্তি।

সূত্রের খবর, অবসরের যখন আর মাত্র ৬ মাস বাকি তখনই নাকি ফাঁদে পড়ে যান কুরুলকর। তদন্তকারীরা জানতে পেরেছেন গত ৬ মাস ধরে ওই ব্যক্তি পাক সংস্থার সঙ্গে যুক্ত কোনও এক মহিলার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেই ফাঁকেই একাধিক স্পর্শকাতর তথ্য আদান প্রদান হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।
ভয়েস মেসেজ ও ভিডিয়ো কলের মাধ্যমে যোগাযোগ ছিল বলে মনে করা হচ্ছে। গত বুধবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এটিএস প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, ওই গবেষক নিজের পদের অপব্যবহার করেছেন। দেশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটিএস ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।

ডিআরডিও-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে ওই গবেষক নিজের কর্মক্ষেত্রে দক্ষ ছিলেন। আকাশ গ্রাউন্ড সিস্টেম, অগ্নির মতো প্রজেক্টে কাজ করেছেন তিনি। একাধিক ইঞ্জিনিয়ারিং সিস্টেমের পিছনে রয়েছে তাঁর দক্ষ কাজ। এমন দক্ষ একজন অফিসার যে এভাবে ফাঁদে পা দিয়ে দেশের তথ্য বাইরে পাচার করতে পারেন, তা দেখে অবাক গোয়েন্দারাও।












Click it and Unblock the Notifications