শীর্ষে মহারাষ্ট্র, পিছিয়ে নেই বাংলাও! আশা-অশঙ্কার দোলাচলের মাঝেই একনজরে ভারতের টিকাকরণ চিত্র

শীর্ষে মহারাষ্ট্র, পিছিয়ে নেই বাংলাও! আশা-অশঙ্কার দোলাচলের মাঝেই একনজরে ভারতের টিকাকরণ চিত্র

বর্তমানে গোটা দেশে বেশ খানিকটা হলেও কমেছে করোনার চোথ রাঙানি। দৈনিক গড়ে আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৫০ হাজারের নীচে। এদিকে মোট টিকাকরণের নিরিখে ইতিমধ্যেই আমেরিকাকেও টপকে বিশ্বে শীর্ষ স্থানে উঠে পড়ছে ভারত। টিকা পেয়েছে দেশের মোট জনসংখ্যার ২০.৬ শতাংশ মানুষ। যদিও করোনা টিকার দুটি ডোজ পেয়েছেন মাত্র ৪.৪ শতাংশ মানুষ।

শীর্ষে মহারাষ্ট্র

শীর্ষে মহারাষ্ট্র

যদিও গোটা দেশের নিরিখে টিকাকরণে সবার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৩ কোটি ১৭ লক্ষ ৮২ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ১ কোটি ৭৮ লক্ষ ৯৯ হাজারের বেশি মানুষ। দুটি ডোজই পেয়েছেন ৬১ লক্ষ ৮৩ হাজার ৩৯৪ জন।

 এগিয়ে রয়েছে গুজরাতও

এগিয়ে রয়েছে গুজরাতও

অন্যদিকে মহারাষ্ট্রের পাশাপাশি টিকাকরণে এগিয়ে রয়েছে গুজরাতও। সেখানে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ২ কোটি ৫১ লক্ষ ৪১ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ১ কোটি ৯৬ লক্ষ ৮৩ হাজারের বেশি মানুষ। দুটি ডোজই পেয়েছেন ৫৪ লক্ষ ৫৮ হাজার ৩৩ জন।

টিকাকরণ চলছে কর্ণাটকেও

টিকাকরণ চলছে কর্ণাটকেও


পাশাপাশি টিকাকরণে পিছিয়ে নেই কর্নাটকও। এই রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ২ কোটি ২২ লক্ষ ৪ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ১ কোটি ৮৫ লক্ষ ৬৪ হাজারের বেশি মানুষ। দুটি ডোজই পেয়েছেন ৩৬ লক্ষ ৩৯ হাজার ৫০০ জন।

মধ্যপ্রদেশেও জোরকদমে চলছে করোনা টিকাকরণ

মধ্যপ্রদেশেও জোরকদমে চলছে করোনা টিকাকরণ

অন্যদিকে মধ্যপ্রদেশেও জোরকদমে চলছে করোনা টিকাকরণ। এই রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ২ কোটি ২ লক্ষ ৯১ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ১ কোটি ৭৮ লক্ষ ৯৯ হাজারের বেশি মানুষ। দুটি ডোজই পেয়েছেন ২৩ লক্ষ ৯২ হাজার ৩৮৪ জন।

পিছিয়ে নেই কেরলও

পিছিয়ে নেই কেরলও

টিকাকরণে পিছিয়ে নেই দক্ষিণের আর এক রাজ্য কেরলও। সেথানে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ১ কোটি ৬ লক্ষ ৪৯ হাজারের বেশি মানুষ। দুটি ডোজই পেয়েছেন ৩০ লক্ষ ৯৯ হাজার ৩৯ জন।

একনজরে রাজস্থান-তামিলনাড়ুর টিকাকরণ চিত্র

একনজরে রাজস্থান-তামিলনাড়ুর টিকাকরণ চিত্র

রাজস্থানে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ২ কোটি ৪৪ লক্ষ ৩৯ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লক্ষ ৫৬ হাজারের বেশি মানুষ। দুটি ডোজই পেয়েছেন ৩৮ লক্ষ ৮৩0 হাজারের বেশি মানুষ। পাশাপাশি উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ৪ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজারের বেশি মানুষ।

 একনজরে বাংলা-তামিলনাড়ুর টিকাকরণ চিত্র

একনজরে বাংলা-তামিলনাড়ুর টিকাকরণ চিত্র

পাশাপাশি তামিলনাড়ুতে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১ কোটি ৫২ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ১ কোটি ২৭ লক্ষ ১৮ হাজারের বেশি মানুষ। দুটি ডোজই পেয়েছেন ২৫ লক্ষ ১৪ হাজারের বেশি মানুষ। অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ২ কোটি ১৪ লক্ষ ২৭ হাজারের বেশি মানুষ। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ১ কোটি ৬৫ লক্ষ ৬৩ হাজারের বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+