Maharashtra: তালিকা তৈরি, শিব সেনার ১১ বিধায়ক হচ্ছেন মন্ত্রী! স্পিকার পদের দৌড়ে এগিয়ে কে?

নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে বিজেপি এবং তাঁর জোট সঙ্গীরা। ১২ দিনের টানাপোড়েনের পর বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীস। একইসঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার। এবার চর্চা শুরু হয়েছে মন্ত্রিসভা গঠন নিয়ে। এখনও পর্যন্ত মন্ত্রিসভার আর কোনও সদস্য শপথ নেননি। ফলে কারা মন্ত্রি হবেন মহারাষ্ট্রের নতুন সরকারের তা নিয়ে চলছে জোর জল্পনা।

মুখ্যমন্ত্রী পদের লড়াই থেকে নিজেকে আগেই সরিয়ে নেন একনাথ শিল্ডে। কিন্তু তিনি উপ মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার মন্ত্রিসভাতেও নিজের আধিপত্য বজায় রাখতে চাইছেন। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, মোট ১১ জন বিধায়ক একনাথ শিল্ডের শিব সেনা দলের পক্ষ থেকে শপথ নিতে পারেন। সূত্রের খবর অনুসারে শিব সেনা দলের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গিয়েছে কারা মন্ত্রি হবেন, খুব দ্রুতই তারা শপথ নিতে পারেন।

পূর্ববর্তী সরকারের মন্ত্রিদের সঙ্গেই এবার আরও কয়েক জনের নাথ যুক্ত হয়েছে। পূর্ববর্তী সরকারের ছয় মন্ত্রী - গুলাবরাও পাটিল, উদয় সামন্ত, দাবা ভুসে, শম্ভুনাথ দেশাই, তানাজি সাওয়ান্ত, দীপক কেশরকার এই ছয় জন এবারও মন্ত্রি থাকতে চলেছে। তবে এরসঙ্গে আরও ৫ জন যুক্ত হচ্ছেন। তবে কে পূর্ণ মন্ত্রী হবেন আর কে রাষ্ট্র মন্ত্রী তা নিয়ে জল্পনা অব্যাহত।

এর পাশাপাশি আরও যে কয়েকজন বিধায়কের নাম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে তাঁরা হলেন, বি গোগাভালে, সঞ্জয় শীর্ষত, প্রতাপ সারনাইক, অর্জুন কোটকার, বিজয় শিবতারে।রবিবার মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি বিধায়ক রাহুল নারওয়েকর। উল্লেখযোগ্যভাবে, আগের সরকারের সময়ও তিনিই অধ্যক্ষ পদে ছিলেন, এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।

তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার, বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে, বর্যীয়ান নেতা চন্দ্রকান্ত পাটিল উপস্থিতিতে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। আগামীকাল ৯ ডিসেম্বর বেলায় বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+