Maharashtra Leader of Opposition: ৬০ বছরে এই প্রথম, বিরোধী দলনেতা পাচ্ছে না মহারাষ্ট্র; কারণ জানেন?

Maharashtra Assembly Election 2024: দু'দিনে আগেও মহারাষ্ট্রে সরকার গড়া গিয়ে আত্মবিশ্বাসী ছিল মহা বিকাশ আঘাড়ি। বিরোধী জোটের নেতাদের মুখে মুখে শোনা যাচ্ছিল সেই বার্তা। শনিবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই বদলে গেল সবটা। সরকার গড়ার স্বপ্ন তো চূরমার হলই, সঙ্গে বিরোধী দলনেতার (Leader of Opposition) পদও খোয়াল মহা বিকাশ আঘাড়ি।

এবারের মহারাষ্ট্রের নির্বাচনকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন নরেন্দ্র মোদী। ৩০ বছরে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবারের বিধানসভা নির্বাচনে। স্রেফ তাই নয়, ১৯৭২ সালের পর এর পর এত সংখ্যক ভোট পেয়েছে কোনও জোট বা দল। আর এবার আরও এক ইতিহাস, গত ৬০ বছরে এই প্রথম বিরোধী দলনেতা শূন্য বিধানসভা হবে মহারাষ্ট্রে।

Uddhav Thackeray and sharad power1

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ভোট হয়েছে ২০ নভেম্বর। ফলাফল প্রকাশ হয়েছে শনিবার। মহাজুটি ঝড়ে মুখ থুবড়ে পড়েছে মহা বিকাশ আঘাড়ি। ২৩৩টি আসন পেয়েছে মহাজুটি (Mahayuti)। মাত্র ৪৯ আসনে জয়ী হয়েছে মহা বিকাশ আঘাড়ি। মহাজুটিতে ১৩২টি আসন পেয়েছে বিজেপি। শিন্ডের শিবসেনা ও অজিতের এনসিপি পেয়েছে যথাক্রমে ৫৭ ও ৪১টি আসন।

অন্যদিকে, মহা বিকাশ আঘাড়িতে (Maha Vikas Aghadi) কংগ্রেস পেয়েছে মাত্র ১৬টি আসন, উদ্ধব ঠাকরের শিবসেনা (Shiv Sena) পেয়েছে ২০টি আসন। মেরেকেটে ১০টি আসনে জয়ের মুখ দেখতে পেরেছে শরদ পাওয়ারের এনসিপি (NCP)।

মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলনেতার পদের জন্য কোনও একটি নির্দিষ্ট দলকে অন্তত ২৯টি আসন পেতেই হবে। বিরোধী শিবিরের কোনও দলই তা না পাওয়ায় গত ৬০ বছরে এই প্রথম বিরোধী দলনেতা শূন্য হতে চলেছে বিধানসভা।

নিয়ম মতে, বিরোধী দলনেতা কোনও বিরোধী জোটের থেকে হতে পারবেন না। ভোটের আগে জোট করলেও তা প্রযোজ্য হবে না। এর জন্য কোনও দলকে কমপক্ষে ২৯টি আসন পেতে হবে। শেষবার ১৯৬২ থেকে ১৯৬৭ সালে এমনটা হয়েছিল। সেবারে কংগ্রেস বিপুল মার্জিনে জয়লাভ করায় মহারাষ্ট্রের বিধানসভায় কোনও বিরোধী দলনেতা ছিলেন না।

এদিকে, মহারাষ্ট্রে মহাজুটি জিততেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জোর জল্পনা। রবিবার আলাদা আলাদা বৈঠক মহাজুটির প্রধান দল বিজেপি-সহ শরিক একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপির। সোমবার মিলিতভাবে বৈঠক করবে মহাজুটি। সেখানেই ঠিক করা হবে মুখ্যমন্ত্রীর নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+