Maharashtra Election Result: ১৯৭২-এর রেকর্ড ছুঁল চব্বিশের বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্রে মহাজুটির জয়ের ৫ কারণ

Maharashtra Assembly Elections 2024 Result: মহারাষ্ট্রে জয় পতাকা উত্তোলন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি (Mahayuti)। ২৮৮ আসনের বিধানসভায় ১৪৫ আসনের ম্যাজিক ফিগার পার করে ২২৮টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট (NDA)।

মহাজুটির ঝড়ে কুপোকাত মহা বিকাশ আঘাড়ি (Maha Vikas Aghadi)। মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছে বিরোধী শিবির। ১৯৭২-এর পর এই প্রথম এত বিপুল সংখ্যক আসনে জয় পেতে চলেছে কোনও দল বা জোট।

devendra fadnabis

মহাজুটির অন্দরে বেশিরভাগ আসনই দখল করেছে বিজেপি (BJP)। ১৪৯টি প্রার্থী দিয়ে ১২৬টি আসনেই এগিয়ে রয়েছে তাঁরা। ৮১ আসনে প্রার্থী দিয়ে ৫৬টি আসনে এগিয়ে রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা (Shiv Sena)। অন্যদিকে, ৫৯টি আসনে প্রার্থী দিয়েছিল অজিত পাওয়ারের এনসিপি (NCP)। ৩৮টি আসনে এগিয়ে রয়েছে তাঁরা।

তুলনামূলক খারাপ ফল হয়েছে মহা বিকাশ আঘাড়ির। ১০১টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৯টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৮৬টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৭টি এগিয়ে শরদ পাওয়ারের এনসিপি। অন্যদিকে ৯৫টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৫টি এগিয়ে রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। মহাজুটির জয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক (Five Factors) কাজ করেছে বলে রাজনৈতিক মহলের।

  • ওবিসি ভোটের সমর্থন

ওবিসি সম্প্রদায়ের ভোট (OBC Vote) আদায়ে সফল হয়েছে মহাজুটির প্রধান দল বিজেপি। লোকসভায় সন্তোষজনক ফলের পর থেকেই ওবিসি ভোট আদায়ে কোমর বেঁধে ময়দানে নেমেছিল বিজেপি। তারই সুফল মিলল বিধানসভা নির্বাচনে। বিজেপির 'মাধব' (MADHAV) ফর্মুলায় মালি, ধাঙ্গার ও বানজারি সম্প্রদায় একজোট হয়েছে। তাঁদের সম্মিলিত ভোট কংগ্রেসের বিরুদ্ধে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

  • বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই

দুই জোট শিবিরের লড়াই তো বটেই, মহারাষ্ট্রে ৭৬টি আসনে বিজেপি বনাম কংগ্রেসের (BJP vs Congress) সরাসরি লড়াইতেও বিজেপির দিকে গিয়েছে ভোট। কমপক্ষে ৫০টি আসনে ভোটে জয় নিয়ে আশাবাদী ছিল বিজেপি। বিদর্ভ এলাকার ৩৬টি আসনেই বিজেপির মুখোমুখি হয়ে জোরদার টক্কর দিতে ব্যর্থ হয়েছে কংগ্রেস।

  • বিদর্ভ গড়ে বিজয়

৬২টি বিধানসভা কেন্দ্র রয়েছে বিদর্ভ এলাকায় (Vidarbha region)। বিজেপির গড় হিসেবে পরিচিত এই এলাকায় বিগত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ১০টির মধ্যে ৭টি আসনেই জিতে গিয়েছিল মহা বিকাশ আঘাড়ি।

কৃষকদের দুর্দশা বিদর্ভে অন্যতম ফ্যাক্টর ছিল। সয়াবিন ও তুলো উৎপাদক কৃষকরা কার্যত মুখ ফিরিয়ে নিয়েছিল বিজেপির থেকে। ধস সামলাতে আসরে নামে আরএসএস (RSS)। বিজেপিতে আস্থা ফেরাতে বিদর্ভ এলাকায় লাগাতার প্রচার চালায় রাষ্ট্রীয স্বয়ংসেবক সংঘ।

  • লড়কি বাহিন প্রকল্প

মহিলা ভোট যে খেলা ঘুরিয়ে দিতে পারে তা সন্দেহাতীত। মহারাষ্ট্রে মহিলাদের মাসিক ভাতার (Ladki Bahin Scheme) অঙ্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে মহাজুটি। মাসে মাসে ১৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এদিক থেকে অবশ্য একধাপ এগিয়ে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মহা বিকাশ আঘাড়ি। মানুষ অবশ্য মহাজুটিতেই আস্থা রেখেছে।

  • হরিয়ানার অক্সিজেন

হরিয়ানায় বিজেপির জয় (BJP's Haryana win) দলকে বাড়তি অক্সিজেন দিয়েছিল। সেই উদ্যম নিয়েই মহারাষ্ট্রের ভোটে ঝাঁপিয়েছিল বিজেপি। তারই সুফল পেয়েছে মহাজুটি। হরিয়ানা জাঠ ব্যতীত অন্যান্য ভোট আদায়ে সফল হয়েছিল বিজেপি। মহারাষ্ট্রেও তাই মারাঠা ব্যতীত হিন্দু ও ওবিসি ভোট পেতে কৌশল এঁটেছিল বিজেপি। তাতেই সফল হল মহাজুটি।

শেষবার ১৯৭২ সালে ২২২টি আসন পেয়েছিল কংগ্রেস। ২৭০টি আসনে বিধানসভা ভোট হয়েছিল সেবার। চতুর্থবারের জন্য মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হয়েছিল ১৯৭২ সালে। বসন্তরাও নায়েক মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হন। বিজেপির পূর্বতন দল ভারতীয় জন সংঘ মাত্র ৭টি আসন জেতে সেবারে। ১৯৭২ এর পর সোজা ২০২৪, বিপুল সংখ্যক আসনে জয় পেতে চলেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+