Maharashtra Assembly Elections: ভোটের মহারাষ্ট্রে বিটকয়েন দুর্নীতিতে তোলপাড়! বিজেপির অভিযোগ নস্যাৎ সুপ্রিয়ার

Maharashtra Assembly Elections 2024: এনসিপি নেত্রী তথা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule) ও মহারাষ্ট্রের কংগ্রেসের সভাপতি নানা পাটোলের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সি দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় অডিও প্রকাশ করে বিজেপির দাবি, ভোটের কাজে টাকা লাগাতে বিটকয়েনেও দুর্নীতি হয়েছে। যদিও সেই অডিওর কণ্ঠ তাঁর নয় বলে দাবি সুপ্রিয়া সুলের।

সোশ্যাল মিডিয়ায় আগেই সরব হয়েছিলেন সুপ্রিয়া। বলেছিলেন, এনিয়ে জনসমক্ষে বিজেপির সঙ্গে বিতর্কে বসতে রাজি রয়েছেন তিনি। আর বুধবার বারামতীতে (Baramati) ভোট দিয়ে ফের একবার সরব হলেন তিনি। সাংবাদিক বৈঠকে সুপ্রিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী (Sudhanshu Trivedi)। বিজেপি নেতাকে মানহানি মামলার নোটিস পাঠালেন শরদ-কন্যা।

supriya

এদিন সুপ্রিয়া বলেন, "গতকাল আমাকে বিভিন্ন সংবাদমাধ্যম এই অডিও রেকর্ডিংগুলি পাঠিয়েছিল। তৎক্ষণাৎ পুনের পুলিশ কমিশনারকে ফোন করে জানাই যে কিছু ফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। সময় নষ্ট না করে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করি। সুধাংশু ত্রিবেদীকে মানহানি মামলার নোটিস পাঠিয়েছি। যখন যে চ্যানেলে সুধাংশু ত্রিবেদীর সঙ্গে বিতর্কে বসতে বলবেন, আমি রাজি রয়েছি। সব প্রশ্নের উত্তর দেব।"

এদিকে মেয়ের উপর এহেন অভিযোগে মুখ খুলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও (Sharad Pawar)। বারামতীর বুথে ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শরদ। তিনি বলেন, "অভিযোগকারী নিজেই বহু মাস ধরে জেলে ছিল। গোটাটাই মিথ্যে অভিযোগ। বিজেপিই এসব করতে পারে।"

যদিও এনিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির অজিত পাওয়ার (Ajit Pawar)। সম্পর্কে অজিত পাওয়ারের তুতো বোন হন সুপ্রিয়া। অডিও ক্লিপে সুপ্রিয়া ও নানা পাটোলেরই কণ্ঠ রয়েছে বলে দাবি অজিতের। অজিত বলেন, "অডিও ক্লিপের একটি কণ্ঠ আমার বোনের বলে আমি চিনতে পেরেছি। আরেকটি কণ্ঠ যার, তার সঙ্গে বহুদিন আমি কাজ করেছি।"

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন কংগ্রেসের বিরুদ্ধে বিটকয়েনে দুর্নীতির (Bitcoin Scam) অভিযোগ এনেছে বিজেপি। অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক রবীন্দ্রনাথ পাতিলের করা অভিযোগের ভিত্তিতে সাংবাদিক বৈঠকে সরব হয়েছে গেরুয়া শিবির। প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে বেশকিছু গোপন চ্যাটও ফাঁস করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+