Maha Vikas Aghadi: মহাজুটির জয়ে অবদান ‘লডলা ভাই’ আদানির! মহারাষ্ট্রের জনমত নিয়ে অভিযোগের পাহাড় বিরোধীদের

Maharashtra Assembly Elections 2024 Result: মহারাষ্ট্রে বিপুল মার্জিনে জয় নিশ্চিত করেছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি (Mahayuti)। কুপোকাত হয়েছে বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি (Maha Vikas Aghadi)। ফল খারাপ হতেই অভিযোগের পাহার খাঁড়া করল বিরোধীরা। ইভিএম কারচুপি থেকে গণনায় ভুল হয়েছে বলে দাবি করলেন তাঁরা। সরাসরি আক্রমণ শানালেন নির্বাচন কমিশনকেও।

হরিয়ানায় বিজেপির জয়ের পরেও যে ভূমিকায় দেখা গিয়েছিল, মহারাষ্ট্রেও সেই একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে কংগ্রেস-সহ বিরোধী শরিক দলগুলি। পরাজয় নিয়ে একের পর পর যুক্তি সাজাচ্ছে মহা বিকাশ আঘাড়ি। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই নির্বাচনের দিনক্ষণ কমিশন (Election Commission of India) ইচ্ছাকৃত দেরিতে ঘোষণা করেছে বলে বিস্ফোরক অভিযোগ বিরোধী শিবিরের।

gautam adani

দলের পরাজয়ের পর নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে সন্দিগ্ধ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেট (Supriya Shrinate)। তাঁর দাবি, শাসক মহাজুটি যাতে লড়কি বেহেন যোজনার (Ladki Bahin Yojana) মতো প্রকল্প এনে ভোটারদের প্রাভাবিত করতে পারেন, সেকারণেই দেরিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কংগ্রেস নেত্রী এদিন বলেন, "মহারাষ্ট্রের ফল হতাশাজনক। ইভিএম কারচুপি নিয়ে আমরা কথা বলতে চাই। বিধানসভা নির্বাচন স্থগিত রাখা নিয়েও আমরা সরব হব। আমরা সঠিক দিশায় প্রচার সেরেছি, তবে জনগণ হয়ত আমাদের থেকে আরও বেশি আশা করে আছেন। "

ভোটে পরাজয় হতেই আদানি ইস্যু তুলে বিজেপির 'লডলি বেহেন'-এর পাল্টা 'লডলা ভাই' কটাক্ষ ছুঁড়লেন উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউত। মহাজুটির জয়ের নেপথ্যে আদানির (Adani) ভূমিকা রয়েছে বলে দাবি রাউতের। তিনি বলেন, "মহাজুটি আদানির থেকে সাহায্য পেয়েছে। আদানি বিজেপির লডলা ভাই। এটা জনমত নয়। আমরা জানি মহারাষ্ট্রবাসী আসলে কী চায়।"

ভোটের ফলাফল নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন সঞ্জয় রাউত। জনগণের এই রায় তাঁরা মানছেন না বলেও সাফ জানান শিবসেনা নেতা। ফলাফলে কোথাও একটা ভুল রয়েছে বলে মন্তব্য রাউতের। বিজেপির ১২৫টি আসন পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন সঞ্জয় রাউত।

এবং সর্বশেষে ইভিএমে কারচুপির অভিযোগ তুললেন মহারাষ্ট্রের বিরোধী শিবিরের নেতারা। রাউতকে সমর্থন জানিয়ে কংগ্রেস নেতা উদিত রাজের দাবি, "ইভিএম যতদিন থাকবে, ভোট স্বচ্ছ হতে পারে না। মহারাষ্ট্রের ভোটেই প্রমাণিত, এটা শুধু ইভিএমের জয় হয়েছে।"

উদ্ধব শিবিরের শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর পরাজয়ের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছেন। তিনি বলেন, "জনগণ বরাবর বলেছেন তাঁরা আমাদের সঙ্গেই রয়েছেন। কিন্তু ইভিএমেও নজর রাখতে বলেছিলেন তাঁরা। এই ফলাফলের পর ইভিএম নিয়ে অবশ্যই প্রশ্নের অবকাশ থাকে।"

মহারাষ্ট্রের অনুশক্তি নগর থেকে পিছিয়ে পড়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ। আর এরপরে ইভিএমে কারচুপির অভিযোগ করেছেন অভিনেত্রীও। সারাদিন ভোট হলে, কীকরে ইভিএমে ৯৯ শতাংশ চার্জ থাকে, সেই প্রশ্ন তোলেন স্বরা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে নিশানা করেন অভিনেত্রী।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় জয়ের ম্যাজিক ফিগার (Magic Figure) ১৪৫টি আসন। ২০০টি আসন পেরিয়ে গিয়ে মসনদে প্রত্যাবর্তন নিশ্চিত করে ফেলেছে মহাজুটি। মাত্র ৫১টি আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+