মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০২৪ : মহাজুটি জোটকে খোঁচা, বিজেপিকেও নিশানা রমেশ চেন্নিথালার

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ রোজ বাড়ছে। পাশাপাশি থাকছে রাজনৈতিক তরজা। মহারাষ্ট্রের কংগ্রেসের ইনচার্জ রমেশ চেন্নিথালা আরও সুর চড়ালেন। এবার তিনি মহাজুটি জোটকে কটাক্ষ করলেন।

কংগ্রেসের সঙ্গে মহারাষ্ট্রে শিবসেনা ও শরোদ পাওয়ারের দলের জোট রয়েছে৷ মহা বিকাশ আঘাদি (এমভিএ) জোট রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে। এমভিএ জোটে সকলের জন্য সমান জায়গা রয়েছে৷ জোটে কোনও বিবাদ, ঝগড়া নেই। জোটসঙ্গীদের সকলের জন্য সমান ব্যবহার, গুরুত্ব। এই কথা বলেছেন কংগ্রেস নেতা।

মহা বিকাশ আঘাদি (MVA) জোটের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। ২৮৮ টি আসনেই মনোনয়ন জমা দেওয়া হয়েছে। সব পক্ষের জায়গা সমান। সাংবাদিক বৈঠকে এই দাবি করেছেন কংগ্রেস নেতা। মহারাষ্ট্রের শাসক শিবিরের মহাজুটি জোটকে কটাক্ষ করেছেন তিনি। বিজেপিকেও সমানভাবে নিশানা করেছেন।

মহাজুটি জোটে বিজেপি, এনসিপি এবং শিবসেনার (শিন্ডে) সব আসন 'চুরি' করেছে। এই কটাক্ষ করেছেন রমেশ চেন্নিথালা। ওই জোটের বিবাদের কথাও তুলে ধরেছেন। মানখুর্দ শিবাজি নগর থেকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (অজিত পাওয়ার) প্রার্থী হয়েছেন নবাব মালিক। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার বিরোধিতা করছে বিজেপি। দাবি কংগ্রেস নেতার। চেন্নিথালা আরও দাবি করেছেন, বিজেপি তাদের জোট সঙ্গীদের মারতে চেয়েছিল৷

মহারাষ্ট্র সরকারের 'লাডলি বহেন' যোজনা সম্পর্কেও সমালোচনা করেছেন তিনি। সরকারের কাছে কোনও তহবিল নেই। এটি ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বন্ধ করে দিয়েছে। মহারাষ্ট্রের মহিলারা সরকারের কাছ থেকে কোনও টাকা পাবে না। নির্বাচনের আগে মিথ্যা প্রচার হচ্ছে। এমনই দাবি করেছেন রমেশ চেন্নিথালা।

কংগ্রেস মহারাষ্ট্রে এবার অনেক বেশি গুছিয়ে নেমেছে। ইতিমধ্যে ঘোষণা করা দলীয় প্রার্থীদের 'এ' এবং 'বি' ফর্ম দিয়েছে। নাম ঘোষণা করা প্রার্থীদের 'এ' এবং 'বি' ফর্ম দেওয়া হয়েছে। কিছু কংগ্রেস নেতা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মনোনয়ন প্রত্যাহার করা উচিত। সেই কথাও তিনি বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+