মহারাষ্ট্র বিধানসভা ভোট ২০২৪ : অমরাবতীতে বিজেপির নবনীত রানার সমাবেশে হামলার অভিযোগ

বিজেপি নেত্রী, প্রাক্তন সাংসদ নবনীত রানার সমাবেশে হামলা। উত্তেজিত জনতা তাঁর সমাবেশে হামলা চালিয়েছে বলে অভিযোগ। সভায় চেয়ার ছোঁড়া হয়। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। মহারাষ্ট্রের অমরাবতীতে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে৷

অমরাবতী এলাকায় প্রাক্তন বিজেপি সাংসদের সভা ছিল৷ সভা চলাকালীন এক দঙ্গল লোক হামলা চালায়। মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয়। বিজেপি নেতাকে লক্ষ্য করে চেয়ার ছোঁড়া হয় বলেও অভিযোগ। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে৷

navneet rana

নবনীত রানাকে তাঁর কর্মী - সমর্থক ও নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকে। একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে প্রাক্তন সাংসদ উত্তেজিত জনতার দিকে এগিয়ে যান। তিনি তাদের সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু উত্তেজিত জনতার কয়েক জন সভায় থাকা চেয়ার তাঁর দিকে ছোঁড়েন বলে অভিযোগ। শনিবার অমরাবতীর খল্লার গ্রামে এই ঘটনা ঘটেছে।

বিজেপি নেত্রী বলেছেন, প্রচার সভা শান্তিপূর্ণভাবে চলছিল৷ সেই সময় কিছু মানুষ সেখানে এসে হল্লা শুরু করে। অশ্লীল অঙ্গভঙ্গিও করা হয়। দলের কর্মী - সমর্থকরা তাদের আটকানোর চেষ্টা করে। এরপর তারা চেয়ার ছোঁড়ে বলে অভিযোগ৷ পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে৷ এলাকায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন হয়েছে। গুজব যাতে না ছড়ানো হয়, সেই কথাও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে।

নবনীত রানা আগে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-তে ছিলেন। এই বছরের শুরুতে তিনি বিজেপিতে যোগ দেন। তিনি নিজে আগে অভিনয় জগতের পরিচিত মুখ ছিলেন। অমরাবতী লোকসভা আসনে তিনি ২০১৯ সালে জয়ী হয়েছিলেন। পাঁচ বছর সেই এলাকার সাংসদ ছিলেন তিনি। মহারাষ্ট্রের বিধায়ক রবি রানাকে বিয়ে করেছেন তিনি।

রানা এর আগে ২০২২ সালে সংবাদ শিরোনাম এসেছিলেন। তিনি এবং তাঁর স্বামী মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের সামনে হনুমান চালিসা পাঠ করার ঘোষণা করেছিলেন। সেজন্য তাঁদের গ্রেফতার করা হয়েছিল। এই বছরের শুরুতে নির্বাচনের সময় তিনি হায়দরাবাদে একটি বিতর্কিত বক্তৃতাও করেছিলেন বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+