Maharashtra Assembly Elections 2024: মহারাষ্ট্র নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ওয়েইসির এআইএমআইএম?
আসাদউদ্দিন ওয়েইসি কতটা ফ্যাক্টর হবেন মহারাষ্ট্র বিধানসভা ভোটে? তিনি কি এই নির্বাচনে আঁধারে থেকে নীতি নির্ধারণের ব্যক্তি হবেন? সেই চর্চা উঠছে। মহারাষ্ট্রের মুসলিম ভোট ভাগ না হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
আসাদউদ্দিন ওয়েইসি ভারতীয় রাজনীতিতে মুসলিম কণ্ঠস্বর। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় রাজনীতিতে লোকসভার সাংসদ রয়েছেন। তাঁর দল মিম একাধিক জায়গায় প্রভাব বিস্তার করে। এবার তিনিই কি মহারাষ্ট্র ভোটে সংখ্যালঘু তাস খেললেন?

তার দল, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। এবার তারা মহারাষ্ট্রে মাত্র ১৬ টি আসনে প্রার্থী দিয়েছেন। ২০১৯ সালের বিধানসভা আসনে ৪৪ টি আসনে প্রার্থী দিয়েছিল এই দল৷ তবে মাত্র ২ টি আসনে জিতেছিল। কিন্তু ভোট কাটাকাটির খেলায় এই দল যথেষ্ট চর্চায় ছিল।
মালেগাঁও সেন্ট্রাল থেকে গতবার বিধায়ক মুফতি ইসমাইল কাসমিই টিকিট পেয়েছেন। ধুলে থেকে ফারুক শাহ আনোয়ারও আবার প্রার্থী হয়েছেন। তিনিও গতবার ওই কেন্দ্র থেকে জিতেছিলেন। এবারও দল তাকেই বাছাই করেছে। মুম্বইতে মুসলিম ভোটারদের বাস। মহারাষ্ট্র রাজ্যতেও মুসলিম ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য।
কিন্তু এবার এই দল তিন অমুসলিম ব্যক্তিকে প্রার্থী করার সাহসী পদক্ষেপ নিয়েছে। নাগপুরের কীর্তি দীপক ডোংরে প্রার্থী হচ্ছেন। এছাড়াও মূর্তিজাপুরের সম্রাট সুরওয়াদে এবং মহেশ কাম্বলে (মিরাজ) এই দলের এবারের প্রার্থী।
হায়দরাবাদের বিধায়ক আকবরুদ্দিন ওয়াইসি তারকা প্রচারক। তিনি মহারাষ্ট্রে প্রচার শুরু করেছেন। মঙ্গলবার ঔরঙ্গাবাদের আম খাস ময়দানে তিনি সভা করেন। বহু মানুষ উপস্থিত ছিলেন সেই সভায়। তার ছবি সঙ্গে 'আমরা আসছি মহারাষ্ট্র' এই স্লোগান ছাপা পোস্টার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়।
আসাদউদ্দিন ওয়েইসি দাবি করেছেন, এখন আর তাদের বিজেপির বি টিম বলে অভিযুক্ত করা যাবে না। তার দল মহারাষ্ট্রে আরও অনেক বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু ভোটব্যাঙ্ক সহ অন্যান্য বিষয়কে মাথায় রেখে ১৬ টি আসনেই কেবল প্রার্থী দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের মুসলিম ভোট কোন দিকে যায়? শরদ পাওয়ার না কি অজিত পাওয়ারের দিকে? তাই নিয়ে চর্চা আছে৷ আর এবার এআইএমআইএম কতটা ভোট পায়? সেই চর্চা চলছে।












Click it and Unblock the Notifications