Maharashtra Election: গোপালের 'বিদ্রোহ' ঠেকাতে হুলস্থূল বিজেপিতে! দূত পাঠালেন মোদীও, অবশেষে...

Maharashtra Assembly elections 2024: সামনেই মহারাষ্ট্র নির্বাচন। আর তার আগেই বড় স্বস্তি বিজেপির। মনোনয়ন তুলে দিলেন 'বিদ্রোহী' বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ গোপাল শেট্টি (Gopal Shetty)। এবার তাঁকে প্রার্থী করেনি বিজেপি (BJP)। আর এরপরেই কার্যত 'একলা চলো'র বার্তা দেন গোপাল। মুম্বাইয়ের বোরিভালি বিধানসভা আসন (Borivali seat) থেকে নির্দল হয়ে মনোনয়ন জমা দেন।

কিন্তু নির্বাচনের মুখেই ভোটের ময়দান থেকে নাম তুলে নেওয়ার কথা জানিয়েছেন গোপাল শেট্টি (former BJP MP)। যা অবশ্যই স্বস্তির খবর বিজেপির কাছে। তবে এই কর্মকাণ্ডের পিছনে পিয়ুষ গোয়েলের বড় ভূমিকা আছে বলে জানা যাচ্ছে (Maharashtra Assembly elections 2024)।

Gopal Shetty

মুম্বাইয়ের বোরিভালি বিধানসভা আসন (Borivali seat) থেকে সঞ্জয় উপাধ্যায়কে প্রার্থী করে এবার বিজেপি। আর এরপরেই সুর চড়াতে শুরু করে গোপাল। নির্দল হিসাবে দাঁড়ানোর ঘোষণা করে এবং মনোনয়নও জমা দেয়। যা চাপ বাড়ায় শাহ-নাড্ডার। এই অবস্থায় গোপালের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি বিনোদ তাওড়ে। এমনকি নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ নেতা পিয়ুষ গোয়েলও দেখা করেন বলে খবর।

দীর্ঘক্ষণ নিজেদের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে মনোনয়ন তুলে নেওয়ার কথা জানান গোপাল। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমি মনোনয়ন তুলে নিচ্ছি। বিজেপির কর্মশৈলী নিয়ে আমার আপত্তি ছিল।আমার মতো দলের কর্মীদের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বলে দাবি। এমনকি বোরিভালি বিধানসভা আসন (Borivali seat) থেকে প্রার্থী করা নিয়েও কোনও আলোচনা করা হয়নি বলে দাবি গোপাল শেট্টির।

তবে আলোচনার পর সমস্যা কেটে গিয়েছে বলে জানান। এমনকি তাঁর ক্ষোভের বিষয়ে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন বিজেপির এই প্রাক্তন সাংসদ। শুধু তাই নয়, একজোট হয়ে লড়াই'য়ের বার্তাও দিয়েছেন। তবে গোপালই নয়, আরও একাধিক কেন্দ্রে বেশ কয়েকজন বিজেপি নেতা নির্দল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা চালানো চ্ছে বলেই খবর।

বলে রাখা প্রয়োজন, এবারের মহারাষ্ট্র নির্বাচন একেবারে বিজেপি এবং শিবসেনার কাছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই (Maharashtra Assembly elections 2024)। মহারাষ্ট্রের রাজনীতিতে গত পাঁচ বছরে ঝড় বয়ে গিয়েছে। কখনও সরকার পড়ে গিয়েছে তো কখনও প্রতীক নিয়ে লড়াই'য়ের সাক্ষী থেকেছে বাণিজ্যনগরী। এই অবস্থায় এবার ভোট হচ্ছে! কোন দিকে পাল্লা ভারী? সবার নজর সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+