Maharashtra Assembly Election 2024: জোটসঙ্গীদের অপমানে প্রবীণ নেতাকে বরখাস্ত, ভোটের মহারাষ্ট্রে সাবধানী বিজেপি
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে দোরগোড়ায় ভোট। তীরে এসে তরী না ডোবাতে সাবধানী সব দলই। এই আবহেই দলের নেতাকর্মীদের কড়া বার্তা বিজেপির (Maharashtra BJP)। দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলটপকা মন্তব্য রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি বিজেপির।
একইসঙ্গে জোট শরিকদের নেতাদের (Mahayuti Alliance Partners) বিরুদ্ধে কোনওরকম অপপ্রচারও করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি (BJP State president) চন্দ্রশেখর ববনকুলে (Chandrashekhar Bawankule)। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জোটে বিন্দুমাত্র চিড় যাতে না ধরে তার জন্যেই এই সিদ্ধান্ত বিজেপির।

মহারাষ্ট্রে ভোটের দামামা বেজে গিয়েছে (maharashtra election)। মহাজোটের আসন রফাও চূড়ান্ত। এরপরেও জোটসঙ্গী শিবসেনার বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপির প্রাক্তন বিধায়ক তথা রাজ্য কমিটির সদস্য মল্লিকার্জুন রেড্ডির বিরুদ্ধে। বিতর্ক না বাড়িয়ে সঙ্গে সঙ্গে তাঁকে বরখাস্ত করে দল। বিজেপির রাজ্য দফতরের সম্পাদক মুকুন্দ কুলকার্নির সই করা চিঠিতে নেতার বরখাস্তের কথা উল্লেখ করা হয়।
নাগপুরের রামতেক আসনের প্রাক্তন বিধায়ক মল্লিকার্জুন রেড্ডি (Mallikarjun Reddy)। মহারাষ্ট্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই শিন্ডে শিবিরের শিবসেনার (Shiv Sena) প্রার্থী আশিস জয়সওয়ালকে তাঁর নাপসন্দ বলে জানান মল্লিকার্জুন। আশিসকে সমর্থনও করবেন না বলে দলের মতের বাইরে গিয়ে মন্তব্য করেন তিনি। এরপরই প্রবীণ বিজেপি নেতাকে বরখাস্ত করে দল।
বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, মহারাষ্ট্রের যেকোনও প্রান্তে বিজেপির কেউ যদি দলের কোড অফ কনডাক্টের বাইরে গিয়ে (Anti Party Politics) মত প্রকাশ করেন তাহলে দলের তরফে কড়া অ্যাকশন নেওয়া হবে। দলের অন্দরের বিষয় নিয়ে বাইরে আলোচনা করা হয় বলে বেশকিছু নেতাকর্মীদের তোপ দাগেন তিনি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে ভোটগ্রহণ আগামী ২০ নভেম্বর। এক দফাতেই হবে ভোট। অপরদিকে ঝাড়খণ্ডে বিধানসভা ভোট হবে দুই দফায়। ১৩ ও ২০ নভেম্বর ভোটগ্রহণ সেখানে। এর আগে হরিয়ানায় জয়ের মুখ দেখেছে বিজেপি। ধরাশায়ী হয়েছে কংগ্রেস। ফলাফল থেকে শিক্ষা নিয়ে মহারাষ্ট্র দখল করতে ঝাঁপাচ্ছে দুই দলই। মহারাষ্ট্রের ভোট গণনা আগামী ২৩ নভেম্বর।












Click it and Unblock the Notifications