Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Assembly Elections 2024: অক্ষয় কুমার থেকে সচিন তেন্ডুলকর, সকাল সকাল ভোটদান একঝাঁক তারকার

Maharashtra Assembly Elections 2024: মহারাষ্ট্রে এক দফায় হচ্ছে বিধানসভা নির্বাচন। বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করলেন একঝাঁক তারকা (Celebrities)। বলিউড তারকা রাজকুমার রাও, অক্ষয় কুমার, ফারহান আখতার থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সচিন তেণ্ডুলকরও সাতসকালেই সারলেন ভোটদান পর্ব।

সকাল সকাল ভোটদানে সেলেবদের মধ্যে অক্ষয় কুমারকে দেখা যাবে, এটা কার্যত নিশ্চিত ছিল। ফিট অ্যান্ড ফাইন অক্ষয় এদিন দেহরক্ষীদের সঙ্গে নিয়ে সকাল সকাল হাজির হন মুম্বইয়ের ভোটকেন্দ্রে। ভোটগ্রহণ কেন্দ্রে সুব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন অভিনেতা।

CELEBS


ভোট দিয়ে বেরিয়ে বুথে আয়োজনের প্রশংসা করেন অক্ষয় ( Akshay Kumar)। সকলকে ভোটদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বুথ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এমনকি, প্রবীণ নাগরিকদের (Senior Citizens) জন্যেও ভোটদানের সুব্যবস্থা রয়েছে এখানে।"

সকাল সকাল মুম্বইয়ের ভোটকেন্দ্রে ভোট দিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। ভোট দিয়ে বেরিয়ে এসে সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারকা। রাজকুমার বলেন, "গণতন্ত্রে ভোট দান আমাদের অধিকার। আর তাই বাড়ি থেকে বেরিয়ে বুথে গিয়ে ভোট দিন।"

ভোটাধিকার প্রয়োগ পরিচালক তথা অভিনেতা ফারহান আখতারের (Farhan Akhtar)। ভোট দিয়ে বেরিয়ে ক্যামেরার সামনো পোজ দেন ফারহান। বান্দ্রার বুথে ভোট দিলেন বলিউডের এই তারকা। বুথে গিয়ে ভোট দিলেন অপর এক বলিউড অভিনেতা সোনু সুদ। সোনু বলেন, "ভোটের দিন ছুটির দিন নয়। জনমত প্রদান করা সকলের কর্তব্য। তাই মানুষের কাছে আমার আবেদন, অবশ্যই ভোট দিন।"

অভিনেতাদের পাশাপাশি সকাল সকাল ভোট দিলেন পরিচালক কবীর খানও। ক্যামেরার সামনে ভোটের কালি দেওয়া আঙুল দেখিয়ে পোজ় দিলেন তিনি। বর্ষীয়ান অভিনেত্রী শুভা খোটে কন্যা ভবনা বলসাভারকে নিয়ে এদিন সকালে ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন। বেলা একটু বাড়তেই ভোটকেন্দ্রে দেখা গেল তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখকে।

মুম্বইতে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। ভোট দিয়ে বেরিয়ে বলেন, "নির্বাচন কমিশনের আইকন হিসেবে আমাকে বেছে নেওয়া হয়েছে। তাই জনগণের প্রতি আমার আবেদন থাকবে, "সকলে যেন বাড়ি থেকে বেরিয়ে বুথে গিয়ে ভোট দেন। আমি সকলকে ভোটাধিকার প্রয়োগে আহ্বান জানাতে চাই।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+