Devendra Fadnavis: “একালের অভিমন্যু, চক্রব্যূহ ভেদ করতে জানি,” জয়ের চওড়া হাসি ফড়নবীশের মুখে

Devendra Fadnavis: মহারাষ্ট্রে মহাজুটির (Mahayuti) জয়ে মুখ থুবড়ে পড়েছে মহা বিকাশ আঘাড়ি (Maha Vikas Aghadi)। নাগপুর দক্ষিণ পশ্চিমে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। জোটের জয় গোটা টিমকে উৎসর্গ করলেন ফড়নবীশ। আর নিজের জয় নিয়ে বিজেপি নেতা বললেন, "আমি একালের অভিমন্যু, চক্রব্যূহ ভেদ করতে জানি।"

এদিন জয়ের পর চওড়া হাসি দেবেন্দ্র ফড়নবীশের মুখে (Maharashtra Assembly Election Result)। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি আগেই বলেছিলাম, আমি আধুনিক অভিমন্যু। চক্রব্যূহ ভেদ করতে জানি। মহাজুটির জয়ে আমার অবদান নগণ্য। এটা গোটা দলের জয়। গোটা টিমের জন্য এই জয় সম্ভব হয়েছে।"

Devendra Fadnavis

হিন্দু পুরাণ মহাভারতের চরিত্র অভিমন্যু (Abhimanyu)। কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যূহ ভেদ করেছিলেন অর্জুন-পুত্র অভিমন্যু। একমাত্র অর্জুনই এই চক্রব্যূহ ভেদ করতে সক্ষম ছিলেন। মাতা সুভদ্রার গর্ভে থাকতেই চক্রব্যূহে প্রবেশের প্রণালী শুনে রপ্ত করে নিয়েছিলেন অভিমন্যু। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব শিবিরে অভিমন্যুকেই দায়িত্বভার দেন যুধিষ্ঠির।

চক্রব্যূহ ভেদ করে বেরোনোর উপায় জানা ছিল না অভিমন্যুর। কারণ, অর্জুনের কাছে গল্প শুনতে শুনতে মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন। গর্ভাবস্থায় থেকে আর গল্প শোনা হয়নি অভিমন্যুর। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় চক্রব্যূহ থেকে বেরোনোর সময় কৌরবদের হাতে তিনি মৃত্যু বরণ করেন। নিজেকে এদিন অভিমন্যুর সঙ্গেই তুলনা করলেন ফড়নবীশ।

জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এক্স হ্যান্ডেলে পোস্টে ধন্যবাদ জানালেন দেবেন্দ্র ফড়নবীশ। লেখেন,"মোদীজির আদর্শ মেনে বিকশিত মহারাষ্ট্র নির্মাণের পথে হাঁটব। মোদীজির আস্থা ও সমর্থনই আমাদের জয়ের পথ প্রশস্ত করেছে। ধন্যবাদ মোদীজি। এটা শুধু মহাজুটির জয় নয়, উন্নয়নের জয়।"

২০২২ সালে একনাথ শিন্ডেকে কুর্সি ছেড়ে দিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। দলের স্বার্থে কার্যত আপোস করতে হয়েছিল তাঁকে। মানভঞ্জনে দেবেন্দ্রকে দেওয়া হয়েছিল উপমুখ্যমন্ত্রীর পদ। তবে এবার সুযোগ ছাড়তে বিজেপি নারাজ বলেই সূত্রের খবর। জোটের অন্দরে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নাবীশকেই সিংহাসন ছেড়ে দিতে পারেন একনাথ শিন্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+