Ajit Pawar: বারামতীর ‘বাজিগর’ অজিত পাওয়ার, ‘পাঙ্গা’ নিতে গিয়ে ‘বুমেরাং’ শরদের এনসিপির
Maharashtra Assembly Elections 2024 Result: সোলাপুরের ভরা সভা থেকে অজিত পাওয়ারের এনিসিপিকে কুপোকাত করার হুঁশিয়ারি দিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বিধানসভা ভোটে অজিতকে বড় খেসারত দিতে হবে বলে দাবি করেছিলেন শরদ। যদিও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই স্পষ্ট হয়ে গেল চিত্রটা। মহাজুটি ঝড়ে অজিতের কাছে ধরাশায়ী শরদের এনসিপি।
বারামতী আসনে ভাইপো যুগেন্দ্র পাওয়ারের (Yugendra Pawar) বিরুদ্ধে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির অজিত পাওয়ার (Ajit Pawar)। অজিতের বিরুদ্ধে শরদ পাওয়ারের এনসিপির বাজি ছিল যুগেন্দ্র। কিন্তু ২০ রাউন্ড শেষেও দেখা যায়, বিপুল মার্জিনে প্রায় ৮৯ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন অজিত।

৫৯টি আসনে প্রার্থী দিয়েছিল অজিত পাওয়ারের এনসিপি। সর্বশেষ ট্রেন্ড বলছে, চারটি আসনে জয়ী হয়ে ৩৬ আসনে এগিয়ে রয়েছে তাঁরা। অন্যদিকে, ৮৬টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১১টিতে এগিয়ে শরদ পাওয়ারের (Sharad Pawar) এনসিপি। ১ আসনে জয়ী হতে পেরেছে শরদ পাওয়ারের এনসিপি।
বারামতীতে এক লক্ষের বেশি মার্জিনে অজিতের জয়ের আশা ব্যক্ত করে জনতাকে ধন্যবাদ জানিয়েছেন অজিত-জায়া তথা রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ার। গতকাল পর্যন্তও যিনি মহারাষ্ট্রের রাজনীতির দুয়োরানি ছিলেন, আজকেই ভোটের বাজিগর হয়ে উঠলেন অজিত। ২০২৩ এর জুলাইতে দল ভেঙে গেলেও এনসিপির কেন্দ্রীয় ভোটাররা যে তাঁর সঙ্গেই আছেন, তা ভোটবাক্সে প্রমাণ করলেন অজিত পাওয়ার।
অজিতের জয়ের অন্যতম কারণ মুসলিম ভোট। শরিক দল বিজেপির বিরোধিতা সত্ত্বেও মনপসন্দ প্রার্থীদেরই টিকিট দিয়েছিলেন অজিত। নয়াব মালিকের মেয়ে সানা মালিক বিজেপি বিরোধী প্রচার করা সত্ত্বেও তাঁকে টিকিট দিয়েছে অজিতেলর দল। প্রবল বিরোধিতা সত্ত্বেও নয়াব মালিককে টিকিট দেওয়া হয়। প্রয়াত বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীকেও টিকিট দেয় অজিত পাওয়ারের এনসিপি।
লোকসভায় অজিতের থেকে মুখ ফিরিয়েছিল জনতা। বিরোধীরা প্রায় ভেবেই বসেছিল অজিতের রাজনৈতিক কেরিয়ার হয়ত এখানেই থেমে যাবে। কিন্তু বিধানসভা নির্বাচনেই ঘুরে গেল খেলা। শরদ পাওয়ারের এনসিপিকে কার্যত প্রত্যাখান করল মহারাষ্ট্রবাসী। মহাজুটির শরিক দল হিসেবে কমপক্ষে ৩০টি মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট পেয়েছে অজিতের এনসিপি।
শরদ পাওয়ার বারবার আক্রমণ শানালেও প্রবীণ কাকার বিরুদ্ধে টুঁ শব্দটি করেননি অজিত। শিবিরের নেতাদেরও নির্দেশ দিয়েছিলেন কোনও পাল্টা আক্রমণের পথে না হাঁটতে। কাকার সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমনটাই দেখিয়ে এসেছেন অজিত।
শুধু তাই নয়, প্রয়োজনে মহাজুটি ত্যাগ করে মহা বিকাশ আঘাড়িতে ফিরে যাবার জল্পনাও জিইয়ে রেখেছেন তিনি। বিজেপির সঙ্গে জোটে থেকে মূল ভোটারদের সঙ্গে আপোস করতে নারাজ অজিত। তবে আপাতত মহাজুটিতে থেকেই জোটের বাজিগর হিসেবে নিজেকে প্রমাণ করলেন অজিত পাওয়ার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications