এমন কেন হল? নির্বাচন কমিশনে চিঠি দেব! সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অভিনেত্রী স্বরা ভাস্কর
Maharashtra Assembly Election Result 2024: মহারাষ্ট্র (Maharashtra Election 2024) জুড়ে বিজেপি ঝড়! প্রবল হাওয়ায় কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। ১০০ আসন পেতে হিমশিম অবস্থা কংগ্রেস, উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারদের। যদিও এহেন ফলাফলের পিছনে কোনও 'গণ্ডগোল' আছে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
তবে আজ শনিবার সকাল থেকে যে ফলাফলের নিরিখে (Maharashtra Assembly Election Result 2024) আসনগুলির উপর নজর ছিল তার মধ্যে ছিল অনুশক্তি নগর বিধানসভা (Anushakti Nagar Vidhan Sabha)।

এই কেন্দ্র থেকে অভিনেত্রী অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) স্বামী ফহাদ আহমেদ (Fahad Ahmad) প্রার্থী হয়েছেন। এনসিপি (SP) -র টিকিটে লড়াই করেন ফহাদ। তাঁর বিপরীতে অজিত পাওয়ার নবাব মালিকের মেয়ে সানা মালিককে (Sana Malik) প্রার্থী করেন। সকাল থেকেই এই কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সকাল থেকে ফহাদ আহমেদ এগিয়ে থাকলেও বেলা বাড়তেই ঘুরে যায় খেলা। ক্রমশ পিছিয়ে পড়েন অভিনেত্রীর স্বামী।
In #AnushaktiNagar vidhaan sabha after a steady lead by @FahadZirarAhmad of NCP-SP.. round 17, 18, 19 suddenly 99% battery charger EVMs are opened and BJP supported NCP-Ajit Pawar candidate takes lead. How can machines that have been voted on ALL day long have 99% charged… https://t.co/GknxDWOb5v
— Swara Bhasker (@ReallySwara) November 23, 2024
আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বলেন, ১৯ এর মধ্যে ১৭ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিল ফহাদ আহমেদ। কিন্তু শেষ পর্যায়ে এমন কি ঘটল যে পিছিয়ে গেল। ইভিএম মেশিনগুলির মধ্যে যেগুলির ব্যাটারি ৯৯ শতাংশ চার্জ ছিল, এনসিপি প্রার্থী সানা মালিক দ্বিগুণ-তিনগুণ বেশি পান। কীভাবে? কার্যত সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগরে অভিনেত্রী। এমনকি এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন।
ভোট গণনার মধ্যেই তাঁর এই অভিযোগ ঘিরে একেবারে সরগরম হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতি। যদিও ইভিএমে কোন সমস্যা ছিল না বলেই দাবি করেছেন এক নির্বাচনী আধিকারিক। সব কিছু নিয়ম মেনেই গণনার কাজ করা হয়েছে বলেও দাবি করা হিয়ছে।
অনুশক্তি নগর বিধানসভা (Anushakti Nagar Vidhan Sabha) কেন্দ্রে একেবারে জোর প্রচার চালান ফহাদ। স্বামীর জয় নিশ্চিত করতে ময়দানে নেমেছিলেন স্বরা নিজেও। একেবারে জোর প্রচার চলে। কিন্তু প্রবল বিজেপি জোটের (Maharashtra Assembly Election Result 2024) দাপটে কুপোকাত বহু বড় নেতাও। আর সেই তালিকায় রয়েছেন ফহাদ আহমেদও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন










Click it and Unblock the Notifications