Maharashtra Assembly Election 2024: গত ৩০ বছরের রেকর্ড ভাঙল, মহারাষ্ট্রে এবার রেকর্ড ভোটের হার

জনমত কি তাহলে গঠন হবে? মহারাষ্ট্রে মানুষ ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল? গতকাল বুধবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ছিল। সেখানে ভোটের রেকর্ড হার৷ প্রায় গত ৩০ বছরের নিরিখে রেকর্ড তৈরি হয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

বুথ ফেরত সমীক্ষা বিজেপির নেতৃত্বে মহাজুটি জোটের দিকেই পাল্লা ভারী করেছে। মহাজুটি জোট কি তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে? সেই নিয়ে জোর চর্চা হচ্ছে। মহাবিকাশ আঘাড়ি জোট কি ছিনিয়ে নিতে পারবে মহারাষ্ট্র? সেই চর্চাও চলছে। সেই সবের মধ্যে আরও চর্চা হচ্ছে, এই রাজ্যের ভোটদানের হার৷ এবার ৬৫ শতাংশ ভোট পড়েছে এই রাজ্যে।

maharashtra

প্রায় গত তিন দশকের রেকর্ড বলছে, মানুষ এমন ভাবে ভোট দিতে বাইরে আসেননি। ফিল্মস্টার থেকে সেলেব্রিটি, প্রায় সব বুথে লম্বা লাইন দেখা গিয়েছে গতকাল৷ বেশি মানুষ ভোট দিতে গেলে, তার প্রভাব কতটা পড়ে? সেই নিয়েও তর্ক রয়েছে।

গতকাল মহারাষ্ট্রে ৬৫.০২ শতাংশ ভোট পড়েছে৷ এবার এই ভোটদান রেকর্ড তৈরি করেছে। ইতিহাস বলছে, ১৯৯৫ সালের বিধানসভা ভোটে ৭১.৭ শতাংশ ভোট পড়েছিল৷ তারপর ২০২৪ সালে এত শতাংশ ভোটদানের হার দেখা গেল। চলতি বছরের লোকসভা ভোটে ৬১.৩৯ শতাংশ ভোট পড়েছিল৷ ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬১.৪ শতাংশের বেশি৷ এবারের নির্বাচনের ভোটের হার সেই সবকে ছাপিয়ে গিয়েছে।

এবার নির্বাচন কমিশন ভোটারদের আহ্বান করেছিল। কমপ্লেক্সগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল৷ এক একটি মহল্লাতেও অনেক জায়গায় ভোটকেন্দ্র দেখা যায়। মানুষ কমিশনের কথা কি তাহলে রেখেছে?

মুম্বই শহরে ভোট পড়েছে ৫২.০৭ শতাংশ। থানে ও মুম্বই শহরতলিতে যথাক্রমে ১৮ এবং ২৬ টি নির্বাচনী এলাকা আছে। ওই দুই জায়গায় ৫৬.০৫ ও ৫৫.৭৭ ভোট পড়েছে। কোলহাপুরের দশটি বিধানসভা কেন্দ্রে রেকর্ড ভোট পড়েছে। ৭৬.২৫ শতাংশ ভোট পড়েছে। গদচিরোলি ও জালনায় ৭৩.৬৮ ও ৭২.৩০ শতাংশ ভোট পড়েছে।

এবার হাউজিং কমপ্লেক্সগুলিতে ভোটকেন্দ্রে করা হয়েছিল। তরুণ প্রজন্মকে ভোটদানের জন্য আহ্বান করা হয়েছিল। সচেতনতা, সংহতির জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে বার্তা দেওয়া হয়। তারই ফল কি এবার পাওয়া গেল ইভিএম মেশিনে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+