Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Assembly Election 2024: মঞ্চে হামলা ৪০-৫০ জনের, মহারাষ্ট্রে নির্বাচনী জনসভায় 'আক্রান্ত' ভোটকুশলী

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে নির্বাচনী জনসভায় রাজনৈতিক কৌশলবিদ যোগেন্দ্র যাদবের (Yogendra Yadav) উপর হামলার অভিযোগ। কাঠগড়ায় প্রকাশ অম্বেদকরের (Prakash Ambedkar) বঞ্চিত বহুজন পার্টি (ভিবিএ)। সোমবার মহারাষ্ট্রের অকোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় আচমকাই যোগেন্দ্রর উপর চড়াও হয় ভিবিএ সমর্থকরা। উত্তপ্ত হয় গোটা এলাকা।

সংবিধানের অবমাননা ও গণতন্ত্রের উপর আঘাতের অভিযোগ এনে এদিন বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন যোগেন্দ্র। কথা বলা শুরু করতেই এক ব্যক্তি দৌড়ে এসে তার মাইক ছিনিয়ে নেয় বলে অভিযোগ (Yogendra Heckled)। এরপর জনে জনে প্রায় ৫০ থেকে ৬০ জন মিলে মঞ্চে উঠে হাঙ্গামা শুরু করে বলে দাবি। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে অভিযোগ বছর ৬১-র বর্ষীয়ান ভোটকুশলীর (Political Strategist)।

yogendra yadav

ঘটনা মাত্রই পুলিশ পৌঁছয় সভাস্থলে। যোগেন্দ্র যাদবসহ তাঁর সমর্থকদের সভাস্থল ছেড়ে বেরিয়ে আসতে অনুরোধ করে পুলিশ। এরপর তাঁদের এসকর্ট করে সেখান থেকে বের করে নিয়ে আসে পুলিশ। যোগেন্দ্রর অভিযোগ, পুলিশের গাড়ি পর্যন্ত তাদের পিছু নেয় ক্ষিপ্ত ভিবিএ সমর্থকরা (VBA Workers)। এমনকী সভাস্থলে চেয়ার টেবিল ছুড়ে ভাঙচুরও চালায় তাঁরা।

এক্স হ্যান্ডেলে সংবাদমাধ্যমের তরফে পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যায়, যাদবকে রীতিমতো ধাক্কাধাক্কি করে মঞ্চে এককোণে করে দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। মহারাষ্ট্রে এমন হামলার ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন যোগেন্দ্র। গত ২৫ বছরে এমন ঘটনার সম্মুখীন হননি হলেও ক্ষোভ প্রকাশ করেন বর্ষীয়ান রাজনৈতিক কৌশলবিদ।

অপরদিকে হামলার ঘটনা অস্বীকার ভিবিএ প্রধান প্রকাশ অম্বেদকরের। পাল্টা তাদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি প্রকাশের। এক ভিবিএ সমর্থককে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। যদিও অকোলার মহকুমা পুলিশ আধিকারিক সতীশ কুলকারনি জানান, দুপক্ষের তর্কাতর্কিতে উত্তপ্ত হয় এলাকা। ঘটনায় কেউ আহত হননি বলে জানান তিনি।

২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে হতে চলেছে ভোট। ২৮৮ আসনের বিধানসভায় লড়ছে মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ির জোট। নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা শুরু আগামী ২২ অক্টোবর। মহারাষ্ট্রে ভোটগণনা হবে ২৩ নভেম্বর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+