Maharashtra Assembly Election 2024: মারাঠা-ক্ষত মেরামতে ওবিসি ভোটে নজর? মহারাষ্ট্র জিততে মরিয়া বিজেপি

Maharashtra Assembly Election 2024: ২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা ভোট। তার আগে জোরকদমে প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই বিজেপিও। এবারের ভোটে গেরুয়া শিবিরের নজরে ওবিসি ভোটব্যাঙ্ক। ওবিসি ভোট ঘরে তুলতে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি।

সূত্রের খবর, মহারাষ্ট্রের কোনায় কোনায় পৌঁছে ওবিসি সম্প্রদায়ের অভাব অভিযোগ শুনছে বিজেপি। ওবিসি অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি। মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, মারাঠওয়াড়া ও উত্তর মহারাষ্ট্রের এলাকাগুলিতে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির।

maha bjp

বিজেপিকে বরাবরই দলিত আদিবাসী বিরোধী তকমা দিয়ে এসেছে বিরোধীরা। সেই তকমা ঘুচোতে ওবিসি ভোটের ফসল ঘরে তুলতে বিজেপি যে ময়দানে নামবে, তা বোঝা গিয়েছিল মহাজুটি সরকারের এক পদক্ষেপেই। একসঙ্গে সাতটি নতুন ওবিসি জাতিকে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল মহারাষ্ট্রের সরকার।

ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাড়ানো হয় বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমাও। ৮ লক্ষ থেকে ১২ লক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন কেবল মাল্লি, ধঙ্গর ও বানজারি সম্প্রদায়কেই গুরুত্ব দিয়ে এসেছিল বিজেপি। ওবিসিদের মধ্যে প্রায় ৩৪১টি জাতি ও উপজাতি রয়েছে। এূবার সেই ভোটও নিজেদের ঝুলিতে আনতে মরিয়া বিজেপি।

ওবিসি ভোটের জন্য ঝাঁপালেও মারাঠা ভোট হাতছাড়া হতে পারে বিজেপির। গত বছরের ২৯ অগস্ট থেকে শিক্ষা ও চাকরিক্ষেত্রে মারাঠা সংরক্ষণের দাবিতে প্রতিবাদ অনশন আন্দোলন চালাচ্ছেন মারাঠি নেতা মনোজ জারাঙ্গে প্যাটেল। ওবিসি ক্যাটেগরির আওতায় মারাঠাদের সংরক্ষণের দাবি তুলেছেন তিনি।

মারাঠাদের ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হলেও মহাজুটি সরকারের সিদ্ধান্ত মেনে নেননি প্যাটেল। এরপরই প্যাটেলের বিরুদ্ধে ক্ষোভ জন্মেছে ওবিসিদের মনে। ওবিসির আওতায় মারাঠাদের সংরক্ষণ কিছুতেই মেনে নেওয়া হবে না বলে প্রতিবাদ জানান ওবিসি সম্প্রদায়ের মানুষজনেরা। বিজেপির বিরুদ্ধে প্যাটেল সস্তা রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন দলের ওবিসি মঞ্চের সভাপতি প্রকাশ শেন্ডগে।

ওয়াকিবহাল মহলের মতে, মহারাষ্ট্রের রাজনীতি এখন দ্বিধাবিভক্ত। মারাঠা বনাম ওবিসিদের দ্বন্দ্ব বিধানসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একা বিজেপি নয়,প্রান্তিক ওবিসি সম্প্রদায়গুলির ভোট টানতে ঝাঁপিয়েছে কংগ্রেসও। কুনভি, দলিত, মুসলিমদের জনসংযোগে জোর দিয়েছে হাত শিবির। অপরদিকে, তেলি,বানজারা,পাওয়ার, কোমতি, সোনার সহ প্রায় ২ ডজন জাতি উপজাতির কাছে গিয়ে ভোটভিক্ষা করছে বিজেপির প্রতিনিধিরা।

ওবিসি ভোটের ফসল শেষ পর্যন্ত ঘরে কে তুলবে তা জানা যাবে ২৩ নভেম্বরের ফলাফলে। মহারাষ্ট্রে ২৮৮ আসনের বিধানসভায় লড়ছে মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ির জোট। বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+