Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার!

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। শাসক - বিরোধী জোটের তীব্র লড়াই। ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লাইন। কারা জিতবে শেষপর্যন্ত? কারা শেষ হাসি হাসবে? সেই প্রশ্নের চর্চা চলছে।

বিজেপি ও একনাথ শিন্ডের জোট ক্ষমতায় থাকতে পারবে? না কি শরদ পাওয়ার, উদ্ভব ঠাকরেদের জোট মহারাষ্ট্রে ফের ক্ষমতায় আসবে? সেই প্রশ্ন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ভোটের বাজারের পাশাপাশি বেটিং দুনিয়াতেও তীব্র টানাপোড়েন চলছে এই নির্বাচন ঘিরে।

Maharashtra Assembly Election 2024

মহারাষ্ট্রে, বিজেপি-নেতৃত্বাধীন মহাজুটি জোট। শরিক হিসেবে রয়েছে অজিত পাওয়ারের এনসিপি। একনাথ শিন্ডের সেনা। মহা বিকাশ আঘাদি বিরোধীদের জোট। কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপি (এসপি) এই জোটের অন্যতম মুখ।

বেটিং বাজারেও চলছে বাজি ধরা। এই বাজারেও মহাজুটি জোটের দিকেই পাল্লা ভারী। মহারাষ্ট্র বিধানসভায় ২৮৮ টি আসন। বেটিং বাজার মনে করছে মহাজুটি জোটই ফের ক্ষমতায় আসবে৷ সেক্ষেত্রে এই জোট ১৪৪ থেকে ১৫২ টি আসন পেতে পারে। তবে নির্বাচনের ইভিএমে সুইং হতে পারে। সেই নিয়েও চর্চা চলছে।

রাজস্থানের ফালোদি সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী অতীতে খেটে গিয়েছিল। এই বছর রাজস্থানে ক্ষমতার ফিরে আসা নিয়েও চর্চা হয়েছিল। তবে সেই আগাম বিষয়টি মোটেও খাটেনি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হয়েছিল সোমবার। শাসক ও বিরোধী দুই শিবিরই জয়ের জন্য আশাবাদী।

মহারাষ্ট্রে শাসক - বিরোধী জোটের প্রচারের জন্য প্রথম সারির রাজনৈতিক নেতারা হাজির হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রে প্রচার করতে গিয়েছিলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রচারে গিয়েছিলেন এই রাজ্যে। কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধীরা ভোটের প্রচারে এসেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+