মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০২৪: বাড়ি ফিরলেন শিবসেনার ‘নিখোঁজ’ পালঘরের বিধায়ক শ্রীনিবাস বঙ্গ

দু'দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না শিবসেনার বিধায়ক শ্রীনিবাস বঙ্গের। তিনি মহারাষ্ট্রের পালঘর এলাকার বিধায়ক। তার অন্তর্ধানে শুরু হয়েছিল তুমুল রাজনৈতিক বিতর্ক। তিনি ফিরে এলেন। বিধায়কের বাড়ি ফিরে আসার কথা জানা গিয়েছে।

তিনি একনাথ শিন্ডের দলের বিধায়ক ছিলেন৷ কিন্তু এবার তাকে নির্বাচনে লড়ার টিকিট দেওয়া হয়নি। সেজন্য কিছুটা বিমর্ষ ছিলেন শ্রীনিবাস। সোমবার সন্ধ্যা থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমনই জানিয়েছিলেন পরিবারের সদস্যরা৷

shrinivas Vanga

তবে তার পরিবার থানায় কোনও অভিযোগ করেনি। বুধবার ফেরার পর, বঙ্গ বলেন, "আমার বিশ্রামের প্রয়োজন ছিল। তাই কয়েক দিনের জন্য বাড়ি এবং অন্যদের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।" তিনি দুই দিন কোথায় ছিলেন? সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

বঙ্গ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পাশে থাকা৷ তাঁর দলে যোগ দেওয়া। একটি "গুরুতর ভুল" তিনি করেছেন। বঙ্গের প্রতিক্রিয়ার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পরবর্তী সময়ে।

প্রয়াত বিজেপি সাংসদ চিন্তামন বঙ্গের ছেলে শ্রীনিবাস বঙ্গ। পালঘর (তফসিলি উপজাতি) আসন থেকে ২০১৯ সালে তিনি প্রার্থী হয়েছিলেন। সেই সময় শিবসেনা দল অবিভক্ত ছিল। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। এবারও তার ভোটে টিকিট পাওয়ার আশা ছিল।

শিবসেনায় ভাঙন ধরে। তিনি উদ্ভব ঠাকরের সঙ্গ ত্যাগ করেছিলেন। একনাথ শিন্ডে শিবিরে তিনি যোগ দিয়েছিলেন। সব কিছুই ঠিক ছিল বাকি সময়ে। এবারও তিনি ওই কেন্দ্রে ভোটে দাঁড়ানোর প্রত্যাশী ছিলেন। কিন্তু তাকে এবার দল প্রার্থী করেনি।

শিবসেনা প্রাক্তন সাংসদ রাজেন্দ্র গাভিতকে মনোনীত করেছে ওই কেন্দ্রে। যিনি ২০২২ সালের জুনে তৎকালীন সেনা প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করার সময় শিন্দের পক্ষেও ছিলেন। সোমবার সাংবাদিক বৈঠকে শিবসেনা (ইউটিবি) প্রধান উদ্ভব ঠাকরের প্রশংসা করেছিলেন বঙ্গ। উদ্ভব ঠাকরেকে তিনি দেব মানুষ বলে বর্ণনা করেছেন। প্রশ্ন উঠেছে, তাহলে কি একনাথ শিন্ডের দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবেন? পুরনো শিবিরে ফিরে যাবেন তিনি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+