Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Election 2024 Results: রাজ্যসভায় ফেরার রাস্তা বন্ধ শরদ-সঞ্জয়-প্রিয়াঙ্কার! শোচনীয় ফলের খেসারত

Maharashtra Assembly Election 2024 Results: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি। ২৮৮ আসনের বিধানসভায় সর্বসাকুল্যে ৫০টি আসনে জিতেছে ইন্ডি জোট। আর যার খেসারত দিতে হবে এবার রাজ্যসভাতেও। বিধানসভায় দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ফের রাজ্যসভায় আর যেতে পারবেন না শরদ পাওয়ার, সঞ্জয় রাউত ও প্রিয়াঙ্কা চতুর্বেদী।

সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি খোয়াচ্ছে মহা বিকাশ আঘাড়ি (Maha Vikas Aghadi)। মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সদস্য হতে গেলে বিধানসভায় ন্যুনতম ৪৩টি ভোট পেতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। অর্থাৎ গোটা মহা বিকাশ আঘাড়ির ভোটের সমষ্টি করলে, মাত্র একজন প্রার্থীকেই তারা রাজ্যসভায় পাঠাতে পারবেন। তাও প্রার্থীকে নিয়ে জোটের সকল শরিকদের এক মত হলে তবেই।

RAJYA SABHA

মহাজুটির শরিকরা ক্রস ভোটিং না করলে রাজ্যসভায় প্রতিনিধি পাঠানো কার্যত অসম্ভব মহা বিকাশ আঘাড়ির। এনসিপির শরদ পাওয়ার (Sharad Pawar) ও উদ্ধবের শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi) এবং সঞ্জয় রাউতের (Sanjay Raut) রাজ্যসভায় ফেরার রাস্তা বন্ধ হয়ে গেল।

২০২০ সালের ৩ এপ্রিল রাজ্যসভার সদস্য নির্বাচিত হন শরদ ও প্রিয়াঙ্কা। ২০২৬-এর ৩ এপ্রিল মেয়াদ ফুরোনার কথা। অপরদিকে, সঞ্জয় রাউত নির্বাচিত হন ২০২২-এর ১ জুলাই। তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ২২ জুলাই।

মহারাষ্ট্রের জন্য রাজ্যসভায় ১৯ জনের আসন রয়েছে। মহা বিকাশ আঘাড়ির প্রত্যেক বিধায়কের ভোট ধরলে, কংগ্রেসের ১৬টি ভোট, উদ্ধবের শিবসেনার ২০টি ভোট, শরদ পাওয়ারের এনসিপির ১০টি ভোট, সমাজবাদী পার্টির ২টি ভোট ও সিপিএম-সহ অন্যান্য়দের ১টি ভোট ঝুলিতে আসবে। সেক্ষেত্রে গোটা এমভিএ মেরেকেটে ৫০টি ভোট পেতে পারে। কোনও নির্দিষ্ট দলের তরফে প্রার্থী রাজ্যসভায় যেতে পারবেন না।

রাজ্যসভায় এবারই শেষ মেয়াদ ঘোষণা করেছিলেন প্রবীণ এনসিপি প্রধান শরদ পাওয়ার। কিন্তু মেয়াদ (Rajya Sabha Term) ফুরোনোর আগেই বিধানসভায় দলের শোচনীয় ফলের জেরে রাজ্যসভায় ফেরার রাস্তা বন্ধ হয়ে গেল শরদের।
বর্তমানে রাজ্যসভায় ৭ জন প্রতিনিধি রয়েছে মহা বিকাশ আঘাড়ির। তাঁরা হলেন, কংগ্রেসের ইমরান প্রতাপগিরি, চন্দ্রকান্ড হান্দোর, রজনী প্যাটেল ও উদ্ধবের শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, সঞ্জয় রাউত এবং এনসিপির শরদ পাওয়ার ও ফৌজিয়া খান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+