Maharashtra Assembly Election 2024: প্রার্থী তালিকায় স্বজনপোষণ! মহারাষ্ট্র কংগ্রেসকে নিয়ে ‘অসন্তুষ্ট’ রাহুল

Maharashtra Assembly Election 2024: ২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা ভোট। ২৯ অক্টোবর মনোনয়নের শেষ তারিখ। কিন্তু তার দুদিন আগেও আসন রফা নিয়ে জট বিরোধী জোটের (MVA Alliance) অন্দরে। এখনও পর্যন্ত ৮৭ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, দলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তুষ্ট স্বয়ং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোট ২৮৮টি আসনের (288 assembly seats) মধ্যে এখনও ২১৭টি আসনে প্রার্থী দিতে পেরেছে মহা বিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi)। রবিবার ১৬ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। শনিবার ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করে তারা(Congress Candidates List)।

Rahul Gandhi

দ্বিতীয় তালিকায় ১৫ আসনে প্রার্থী দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা (Shiv Sena)। এই নিয়ে মোট ৮০ আসনে প্রার্থী ঘোষণা তাদের। এদিকে ৬৬টি আসনে প্রার্থী দিয়েছে শরদ পাওয়ারের এনসিপি (NCP)। এমনকী একই আসনে প্রার্থী ঘোষণা করেছে জোটে থাকা দুই দলই।

আসন রফা নিয়ে জট কাটার আশায় এমভিএ শরিকরা। এরই মাঝে মহারাষ্ট্রে কংগ্রেসের স্ক্রিনিং কমিটির উপর অসন্তুষ্ট রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেসের নির্বাচনী কমিটিকে দেওয়া নাম না পসন্দ রাহুলের। রাজ্যের কিছু প্রভাবশালী কংগ্রেস নেতাকে সুবিধা পাইয়ে দিতেই তালিকা করা হয়েছে অভিযোগ তুলে কংগ্রেস নেতা অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।

কংগ্রেসের শক্তপোক্ত সংগঠন যেখানে, সেইসব আসনও উদ্ধব ঠাকরের শিবসেনাকে কেন দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন রাহুল গান্ধী। সূত্র মারফত এও জানা গিয়েছে, মহা বিকাশ অঘাড়ির আসন রফায় দেরি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল।

সূত্রের খবর, নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন রাহুল গান্ধী। মহারাষ্ট্রে জোট শরিকদের কাছে কংগ্রেস তাদের দাবিদাওয়া রাখতে ব্যর্থ হয়েছে বলেও রাহুল ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, মুম্বই ও বিদর্ভ এলাকার একাধিক আসন নিয়ে এখনও দ্বন্দ্ব অব্যাহত কংগ্রেস ও উদ্ধবের শিবসেনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+