Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Election 2024: জনমানসে প্রভাব ফেলতে ‘ব্যর্থ’ এআই নির্ভর প্রচার! মহারাষ্ট্রে বিকল্প পথে বিরোধীরা

Maharashtra Assembly Election 2024: কর্পোরেট কোম্পানিগুলি থেকে স্টার্ট আপের ব্যবসা, সবেতেই এখন এআইয়ের রমরমা। কিন্তু মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ব্যবহার মনে ধরছে না রাজনৈতিক দলগুলির। এআইয়ের ব্যবহারে উল্টে নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি। প্রচারে এআইয়ের তুলনায় সোশ্যাল মিডিয়াকে এগিয়ে রাখছে মহারাষ্ট্রের বিরোধী দলগুলি।

এআইয়ের বিরোধিতায় সরব হয়েছে বিরোধী জোট মহা বিকাশ অঘাড়ির (Maha Vikas Aghadi) দুই দল। শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেসের মতে সোশ্যাল মিডিয়ায় প্রচারে এর থেকে অনেক বেশি ভালো প্রভাব পড়ে। যদিও শুধু কংগ্রেসের দাবি, অন্যান্য প্রচারে উৎসাহ দিতে অনুঘটকের কাজ করে এআই। তবে সরাসরি প্রভাব ফেলতে ব্যর্থ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স।

Maharashtra election

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রথমেই এআইয়ের ব্যবহার করে বিজ্ঞাপন ছড়িয়ে দিয়েছিল অজিত পাওয়ারের এনসিপি (NCP Ajit Pawar)। এর আগে লোকসভা নির্বাচনের সময় মধ্যপ্রদেশে এআইয়ের ব্যবহার করতে দেখা গিয়েছিল বিজেপিকে (BJP)। যদিও এআইয়ের ব্যবহার করে তুমুল সমালোচনা শুনতে হয়েছিল গেরুয়া শিবিরকে।

স্ট্র্যাটেজিক ইনোভেশন গ্রুপ ফর ন্যারেটিভ ল্যান্ডস্কেপস অথবা সংক্ষেপে সিগন্যালের ডিরেক্টর শিবম সিংয়ের অবশ্য দাবি, এআই ব্যবহারের দরুণ সমালোচনার থেকেও বড় কথা, এর ফলে ভোটের সময় জনমানসে তেমন কোনও প্রভাব পড়েনি। তিনি আরও বলেন, "নির্বাচনে প্রযুক্তির ব্যবহার নতুন কিছু নয়। প্রযুক্তির ব্যবহার সত্যিই গুরুত্বপূর্ণ। তবে কোন কাজে সেটি লাগানো হচ্ছে তা দেখা প্রয়োজন।"

নির্বাচনী প্রচারের ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স তেমন কার্যকরী নয় বলেই দাবি শিবম সিংয়ের। সাধারণ সভা, মিছিলের মাধ্যমে প্রচারেও যে কাজ হয়, তার জন্য এআই ব্যবহারেও একই কাজ হয় বলে দাবি তাঁর। শিবম আরও জানান, "নির্বাচনে প্রথম এআইয়ের ব্যবহার নিয়ে সিঁদুরে মেঘ দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেখানে শেষ পর্যন্ত অন্তত ডিপ ফেক কন্টেন্ট ছড়িয়ে পড়েনি।"

এআইয়ের ব্যবহার নিয়ে তেমন আশাবাদী নয় রাজনৈতিক দলগুলিও। কংগ্রেসের কমিউনিকেশন সেক্রেটারি বৈভব ওয়ালিয়ার মতে এআইয়ের ব্যবহার এআই কন্টেন্টের উপরই নির্ভরশীল। রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস এআইয়ের ব্যবহার কমিয়ে দিয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, শরদ পাওয়ারের (Sharad Pawar) এনসিপির জাতীয় মুখপাত্র ক্লাইড কাস্ট্রো এনিয়ে বলেন, "নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এআই যখন তখন অপব্যবহার করা যায়, তাই সরাসরি প্রচার করাই শ্রেয়।"

প্রসঙ্গত, ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ভোটের লড়াইয়ে প্রধান দুই জোট। বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি বনাম কংগ্রেসের নেতৃত্বাধীন মহা বিকাশ অঘাড়ির লড়াই। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+