Maharashtra Assembly Election: জাতপাতের রাজনীতিতে কংগ্রেসকে অলআউট আক্রমণ, জনসভায় নয়া স্লোগান বেঁধে দিলেন মোদী

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। শুক্রবার নির্বাচনী জনসভা থেকে ফের বিরোধী জোট মহা বিকাশ অঘাড়িকে (Maha Vikas Aghadi) অলআউট আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। চালকের আসনে কে বসবেন, তা নিয়ে বিরোধীদের মধ্যে ডামাডোল চলছে বলে দাবি মোদীর।

বিরোধী জোটের পাশাপাশি শরিক কংগ্রেসকে (Congress) তীব্র নিশানা নরেন্দ্র মোদীর। কংগ্রেসের বিরুদ্ধে জাতপাত ও ভেদাভেদের রাজনীতি করার অভিযোগ তুললেন মোদী। তফসিলি জাতি-উপজাতিদের (SC and ST) মধ্যে অশান্তি পাকানোই রাহুল গান্ধীর (Rahul Gandhi) উদ্দেশ্য বলে আক্রমণ নরেন্দ্র মোদীর। দলিত, অনগ্রসরদের উন্নতি কংগ্রেস দেখতে পারে না বলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী।

Narendra Modi

উত্তরপ্রদেশের ভোটে 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগান বিতর্ক মহারাষ্ট্রেও উঠবে কি না, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহলের একাংশ। তবে যোগী আদিত্যনাথের স্লোগানের সঙ্গে সুর মিলিয়েই নতুন স্লোগান বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। ভেদাভেদের রাজনীতির ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা মোদীর। জনসভা থেকে "এক হ্যায় তো সেফ হ্যায়" নতুন স্লোগানও দিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

মহারাষ্ট্রে মহাজুটির (Mahayuti) জয় নিয়ে আশাবাদী মোদীও। বিজেপির নেতৃত্বাধীন জোটই মহারাষ্ট্রে সুশাসন আনবে বলে জনসভায় মন্তব্য করেন নরেন্দ্র মোদী। আদিবাসীদের মধ্যে ভাঙন ধরাতে চেয়ে কংগ্রেস দেশভাগের (Congress Partition) চক্রান্ত করছে বলে অভিযোগ করেন মোদী।

জম্মু ও কাশ্মীর বিধানসভার (Jammu and Kashmir Assembly) অন্দরে হাতাহাতি নিয়েও মুখ খুললেন মোদী। তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের পর থেকেই কাশ্মীরের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। ৩৭০ ধারা (Article 370) ফেরাতে বিধানসভায় প্রস্তাবও পাশ করেছে ওরা।"

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। মহাজুটিতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+