Maharashtra Election Opinion Poll: মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরবে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি! ইঙ্গিত জনমত সমীক্ষায়
Maharashtra Assembly Election 2024: ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ভোটের লড়াইয়ে প্রধান দুই জোট। বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি (Mahayuti) বনাম কংগ্রেসের নেতৃত্বাধীন মহা বিকাশ অঘাড়ির (Maha Vikas Aghadi) লড়াই। জনমত সমীক্ষা বলছে, সব ঠিক থাকলে মহারাষ্ট্রে পালাবদল নয়, প্রত্যাবর্তনই হবে।
ভোট সমীক্ষক সংস্থা ম্যাট্রিজ়ের জনমত সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চলেছে মহাজুটি। ১০ অক্টোবর থেকে ৯ নভেম্বর এক মাসব্যাপী ১ লক্ষ ৯ হাজার ৬২৮ জনের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। জনমত বিশ্লেষণ করে দেখা যায় ২৮৮টি আসনের মহারাষ্ট্রে ১৪৫-১৬৫টি আসন পেতে পারে মহাজুটি। ১০২-১২৬টি আসন পেতে পারে মহা বিকাশ অঘাড়ি।

ভোট শেয়ারের (Vote Share) দিক থেকেও সমীক্ষায় এগিয়ে শাসকদল মহাজুটি। ৪৭ শতাংশ ভোট শেয়ার জুটতে পারে মহাজুটির কপালে। অন্যদিকে ৪১ শতাংশ ভোট শেয়ার এমভিএর ঝুলিতে যেতে পারে। ১২ শতাংশ ভোট শেয়ার পেতে পারে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলি।
ম্যাট্রিজ়ের সমীক্ষা অনুযায়ী থানে-কোঙ্কন এলাকা থেকে সিংহভাগ ভোট পেতে পারে মহাজুটি। এই এলাকা থেকে ৫২ শতাংশ ভোট পেতে পারে মহাজুটি। অন্যদিকে বিদর্ভ এলাকা ও পশ্চিম মহারাষ্ট্র থেকে ৪৮ শতাংশ করে ভোট পেতে পারে মহাজুটি। এদিকে উত্তর মহারাষ্ট্র ও মারাঠওয়াড়া থেকে যথাক্রমে ৪৭ শতাংশ ও ৪৪ শতাংশ ভোট যেতে পারে এমভিএর ঝুলিতে।
বিগত লোকসভা নির্বাচনে ইন্ডি (INDI Alliance) কিছুটা অক্সিজেন পেলেও ম্যাট্রিজ়ের সমীক্ষা অনুযায়ী বিধানসভা নির্বাচনে কুপোকাত হতে পারে এমভিএ। মহারাষ্ট্রে লোকসভা আসনের সংখ্যা ৪৮টি। চলতি বছরে হওয়া নির্বাচনে ৩১টি লোকসভা আসন পায় এমভিএ। মাত্র ১৭টি আসনে দখল নিতে পেরেছিল এনডিএ (NDA)।
হরিয়ানায় (Haryana) জয় পেয়ে মহারাষ্ট্রে মহাজুটির ঘুঁটি সাজাতে আরও সুবিধা হয়েছে বিজেপি (BJP) নেতৃত্বাধীন মহাজুটির। অন্যদিকে আসন রফা নিয়ে কাজিয়া ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়েই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছে মহা বিকাশ অঘাড়ি। যদিও জোটের অন্তর্দ্বন্দ্ব নিয়ে মাথা না ঘামিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস (Congress) সহ বিরোধী দলগুলি।
গত পাঁচ বছরে মারাঠা রাজনীতিতে বিরাট বদল দেখা গিয়েছে। শিবসেনা (Shiv Sena) ভেঙে বিভক্ত হয়েছে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরে গোষ্ঠীতে। অন্যদিকে শরদ পাওয়ারের এনসিপি (NCP) ভেঙে আলাদা হয়েছে অজিত পাওয়ারের এনসিপি। দল ভাঙনের পর এই প্রথম বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। ভোটের ফল বের হবে ২৩ নভেম্বর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications