Maharashtra Poll Of Polls 2024: মহারাষ্ট্রে পাল্লা ভারী এনডিএ-র, তিনটি সমীক্ষায় ত্রিশঙ্কুর আভাস
Maharashtra Exit Poll Result 2024: মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা নির্বাচনে আজ হলো ভোটগ্রহণ। ফলাফল ঘোষণা হবে শনিবার।
মহায়ুতি সরকার দখলে রাখতে পারবে, নাকি মহা বিকাশ অঘাড়ি করবে বাজিমাত, তার উত্তর মিলবে ২৩ নভেম্বর। তবে তিনটি বুথফেরত সমীক্ষা বাদ দিলে বাকি সব কটিতেই পাল্লা ভারী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের।

মহারাষ্ট্র বিধানসভায় আসন ২৮৮টি। ম্যাজিক ফিগার ১৪১। পোল অব পোলস অনুযায়ী এনডিএ বা মহায়ুতি পেতে পারে ১৫০টি আসন। মহা বিকাশ অঘাড়ি বা ইন্ডিয়া জোট পেতে পারে ১২৫টি, অন্যান্যরা ১৩টি আসনে জিততে পারে বলে পোল অব পোলসে আভাস।
চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ পেতে পারে ১৫২ থেকে ১৬০টি আসন। মহা বিকাশ অঘাড়ি ১৩০ থেকে ১৩৮টি। অন্যান্যরা ৬ থেকে ৮টি। ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী এই সংখ্যা যথাক্রমে ১৫০ থেকে ১৭০, ১১০ থেকে ১৩০ ও ৮ থেকে ১০।
পিপলস পালসের সমীক্ষায় এনডিএ ১৭৫ থেকে ১৯৫, মহা বিকাশ অঘাড়ি ৮৫ থেকে ১১২ ও অন্যান্যরা ৭ থেকে ১২টি আসন পেতে পারে বলে উল্লেখ। পোল ডেয়ারির ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ১২২ থেকে ১৮৬, ৬৯ থেকে ১২১ ও ১০ থেকে ২৭।
টাইমস নাও-জেভিসির সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ পেতে পারে ১৫০ থেকে ১৬৭টি। এমভিএ ১০৭ থেকে ১২৫ ও অন্যান্যরা ১৩ থেকে ১৪টি আসন।
যদিও সরকারে পালাবদলের আভাস দিয়েছে ইলেক্টোরাল এজ। তাদের সমীক্ষা অনুয়ায়ী, এনডিএ ১১৮টি, মহা বিকাশ অঘাড়ি ১৫০টি ও অন্যান্যরা ২০টি আসনে জিততে পারে।
তিনটি সমীক্ষায় ত্রিশঙ্কু হওয়ার আভাস দেওয়া হয়েছে। দৈনিক ভাস্করের পূর্বাভাস, এনডিএ ১২৫ থেকে ১৪০টি, এমভিএ ১৩৫ থেকে ১৫০টি ও অন্যান্যরা ২০ থেকে ২৫টি আসনে জিততে পারে। লোকশাহী মারাঠী-রুদ্রর সমীক্ষায় এই সংখ্যা যথাক্রমে ১২৮ থেকে ১৪২, ১২৫ থেকে ১৪০ ও ১৮ থেকে ২৩। পি মার্কের সমীক্ষায় উল্লেখ, এনডিএ ১৩৭ থেকে ১৫৭, এমভিএ ১২৬ থেকে ১৪৬ ও অন্যান্যরা ২ থেকে ৮টি আসন পেতে পারে।












Click it and Unblock the Notifications