Maharashtra Election: নির্বাচনের আগে মোদীর মুখে নতুন স্লোগান! তোলপাড় মারাঠাভূমি, কেন এমন বললেন

Maharashtra Assembly Election 2024: 'এক হ্যায় তো সেফ হ্যায়' (Ek Hain Toh Safe Hain) মহারাষ্ট্র নির্বাচনের আগে নয়া স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে! সামনেই সে রাজ্যে নির্বাচন। আর তা সামনে রেখেই মহারাষ্ট্রে মাটি কামড়ে প্রচার চালাচ্ছে বিজেপি। তেমনই আজ মঙ্গলবার মহারাষ্ট্রের চিমুরে সভা করেন প্রধানমন্ত্রী। আর সেখান থেকে একাধিক ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের তীব্র আক্রমণ শানান।

নাম না করে তোপ দাগেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। মূলত সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ঐক্য যাতে ভেঙে যায় সেজন্য বিপজ্জনক এক খেলা খেলছে কংগ্রেস। জাতির ভিত্তিতে আদিবাসী সমাজকে বিভক্ত করার চেষ্টা চলছে! খোদ কংগ্রেসের 'শাহাজাদা' বিদেশে গিয়ে এই বিষয়ে ঘোষণা করেছেন বলে আক্রমণ নরেন্দ্র মোদীর (Maharashtra Assembly Election 2024)।

Narendra Modi

কার্যত সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক করে বলেন, কোনও ভাবেই এই ষড়যন্ত্রে পা দেবেন না। এক্ষেত্রে আমাদের একজোট হয়ে থাকতে হবে। আর এরপরেই প্রধানমন্ত্রীর স্লোগান, 'এক হে তো সেফ হে' (Ek Hain Toh Safe Hain)।

আর তা না থাকলে সবার আগে কংগ্রেস সংরক্ষণ কেড়ে নেবে বলেও আক্রমণ। তারা সবসময় মনে করে যে ভারতে রাজ করার জন্যেই তাদের জন্ম হয়েছে। দলিত, আদিবাসী কিংবা পিছিয়ে পড়া মানুষকে কখনও আগে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় না। কখনই কংগ্রেস সংরক্ষণ চায় না বলেও আক্রমণ প্রধানমন্ত্রীর। পাশাপাশি কৃষকদের সমাজের মন পাওয়ারও চেষ্টা করেন তিনি। বলেন, মহারাষ্ট্রের সমৃদ্ধির জন্য কৃষক সমাজের সমৃদ্ধির প্রয়োজন। আর তাই সবাই পিএম কিষাণ নিধির সম্মান পাচ্ছে না। মহাযুতি সরকারও নমো শেতকারি যোজনার দ্বিগুণ সুবিধা দিচ্ছে।

শুধু তাই নয়, 'সবকা সাথ সবকা বিকাশে'র লক্ষ্যে মহারাষ্ট্রের সরকার কাজ করছে। আগামিদিনেও যাতে মানুষের জন্য কাজ করতে পারে এই সরকার সেই আবেদন জানান প্রধানমন্ত্রী। আগামী ২০ নভেম্বর ভোট রয়েছে মহারাষ্ট্রে। একাধিক আসনে ভোট হবে। এবারের নির্বাচন বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। গত পাঁচ বছরে মহারাষ্ট্রের রাজনীতিতে একাধিক জল গড়িয়ে গিয়েছে।

পাঁচ বছরের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায় শিবসেনা। পদত্যাগ করতে হয় উদ্দব ঠাকরকে। বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেন একনাথ শিন্ডে। তৈরি হয় মহাজোট। আর এই সরকার ভেঙে নতুন সরকার গঠনের পিছনে মোদী-শাহের হাত রয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। এই অবস্থায় বিজেপির কাছে এই নির্বাচন কার্যত অগ্নিপরীক্ষা। মানুষ এবার আস্থা রাখে না কিনা সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+