Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্র কংগ্রেসে রক্তক্ষরণ, বিধায়কের পর এনসিপিতে গেলেন প্রভাবশালী নেতা

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ঘোষণা হলেও কংগ্রেসের (Congress) রক্তক্ষরণ অব্যাহত। ভোটের মুখে কংগ্রেস ছেড়ে অজিত পাওয়ারের এনসিপিতে (Ajit Pawar NCP) যোগ দিলেন মুম্বই কংগ্রেসের সাধারণ সম্পাদক জাভেদ স্রফ (Javed Shroff)। বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দলের সাধারণ সম্পাদক সুনীল তটকরের উপস্থিতিতে যোগ দেন তিনি।

মহারাষ্ট্রে ঘর গুছোতে শুরু করেছে কংগ্রেস। আর এমন সময়েই ফের ভাঙন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (shivsena) ও শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপির (Sharad Pawar NCP) সঙ্গে শিবিরে রয়েছে কংগ্রেস। সূত্রের খবর মহারাষ্ট্রে ৮০ শতাংশ আসনে ইতিমধ্যেই জোটসঙ্গীদের সঙ্গে আসন রফা (seat sharing) সেরে ফেলেছে হাত শিবির। বাকি আসনগুলি নিয়েও চলছে বোঝাপড়া।

javed shroff

মঙ্গলবারই ঈগতপুরীর কংগ্রেস বিধায়ক হীরামন ভিকা খোসকর (Congress MLA Hiraman Bhika Khoskar) দল ত্যাগ করে যোগ দেন অজিত পাওয়ারের এনসিপিতে। রাজ্যসভায় নির্বাচন তাঁর বিরুদ্ধে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ান খোসকর।

হরিয়ানা থেকে শিক্ষা নিয়ে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়েছে কংগ্রেস। ক্ষেত্র ভাগ করে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বদের দেওয়া হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব। মুম্বই ও কোঙ্কন এলাকায় যথাক্রমে অশোক গেহলত (Ashok Gehlot) ও জি পরমেশ্বরকে (G Parameshwara) দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মারাঠওয়াড়া এলাকায় ভোট পর্যবেক্ষক শচীন পাইলট (Sachin Pilot) ও উত্তম কুমার রেড্ডি (Uttam Kumar Reddy)।

মহা বিকাশ অঘাড়ির (Maha Vikas Aghadi) শরিক দলগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার বার্তা দিয়েছে কংগ্রেস। জোটবদ্ধভাবে মহারাষ্ট্রে ক্ষমতার অলিন্দে আসতে মরিয়া হাত শিবির। জোট শরিকদের বিরুদ্ধে কোনওপ্রকার আলটপকা মন্তব্য থেকেও নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে কংগ্রেসের হাইকমান্ড। কিন্তু এত তোড়জোড়ের মাঝেও দলে বিদ্রোহ লেগেই রয়েছে কংগ্রেসের।

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা ভোট। এক দফাতেই হবে ভোটগ্রহণ। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ অক্টোবর। ৩০ অক্টোবর হবে মনোনয়নের নিরীক্ষণ। মনোনয়ন প্রত্যাহার করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। মহারাষ্ট্রে ভোট গণনা ২৩ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+