Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে ভোট গণনা নিয়ে ওঠা অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন
এক শ্রেণির বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ খারিজ করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অভিযোগ উঠছিল। ভোট পড়া ও গণনার ফলের মধ্যে ভোটের পার্থক্য আছে। এই অভিযোগও সামনে এসেছিল। নির্বাচন কমিশন এই অভিযোগকে মানতে চায়নি৷
ভোট সম্পর্কে যে কথা প্রচার হয়েছে, তা বিভ্রান্তিকর, ভুল, তথ্যহীন। এই কথা কমিশনের তরফে বলা হয়েছে। পোস্টাল ব্যালটে পাঁচ লক্ষ ভোটের অসামঞ্জস্যের কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দাবি করেছেন, সেই কথা সত্য নয়। মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই কথা প্রচার হয়েছে।

অস্থি ও ওসমানাবাদ দুই কেন্দ্রে পোস্টাল ব্যালট নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। ওই বক্তব্য বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন। প্রকৃতপক্ষে বৈধ পোস্টাল ব্যালট, যা ভোটার টার্নআউট অ্যাপে পোল হওয়া ভোটের তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। এই কথা জানানো হয়েছে দফতর থেকে।
নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভোটারদের পরিসংখ্যান জানানো হয়েছিল।
প্রতিটি নির্বাচনী এলাকার ইভিএম ভোট ও বৈধ পোস্টাল ভোট গণনার বিষয়ও আলাদা করে জানানো হয়। পোস্টাল ব্যালট নিয়ে যে কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। এমনই কথা বলা হচ্ছে।
কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে এই বিষয়ে। রাজ্যের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রে ইভিএম ব্যবহারের মোট ভোটের সংখ্যা ছিল ৬,৪০,৮৮,১৯৫। ৫ লক্ষ ৩৮ হাজার ২২৫ টি বৈধ পোস্টাল ব্যালট এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। ইভিএম ভোট গণনায় পোস্টাল ব্যালট যোগ করা যেতে পারে। সেক্ষেত্রে মোট ভোটের সংখ্যা দাঁড়ায় ৬,৪৬,২৬,৪২০। পোস্টাল ব্যালট সহ মোট ভোট গণনার পরিমাণ ৬, ৪৫,৯২,৫০৮।
শিবসেনা (ইউবিটি) মুখপাত্র কিশোর তিওয়ারি এই ভোট পার্থক্যের অভিযোগ তুলেছিলেন। নির্বাচনে ব্যবহার হওয়া প্রযুক্তির দিকেও আঙুল তোলেন। নির্বাচনী প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন।












Click it and Unblock the Notifications