Maharashtra Assembly Election 2024: তৃতীয় দফা ভোটের আগেই শিন্ডের বার্তা, 'হ্যাট-ট্রিক হবেই'
Maharashtra Assembly Election 2024: আসন্ন বিধানসভা নির্বাচনে জিতে হ্যাট-ট্রিক করবে মহারাষ্ট্রের মহায়ুতি সরকার। ভোটের প্রচারে এমনটাই আশা প্রকাশ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde) । বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়েই যে এই জোট সরকার ক্ষমতায় আসবে, এমনটাই মনে করছেন তিনি। তৃতীয় দফার নির্বাচনে মরিয়া হয়ে লডার বার্তা দিয়েছেন শিন্ডে।
প্রচারে (Maharashtra Assembly Election 2024) গিয়ে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জিতে হ্যাট ট্রিক করবে আমাদের দল। ক্রিকেট ম্যাচের মতো এখানে লক্ষ্য পরিষ্কার। শুক্রবার মুম্বইয়ের দহিসারে একটি প্রচার সভায় অংশ নিয়েছিলেন শিন্ডে। সেখানে তিনি ক্রিকেটের উপমা টেনে বলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিরোধীদের উইকেট ফেলে দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, এটা শুধুই ট্রেলার। অপেক্ষা করুন। সিনেমা এখনও বাকি। এবার সোজা ৬ মারব। তিনি মনে করেন, সঠিকপথে প্রশাসন চালাতে গেলে মানুষের সঙ্গে কথা বলা জরুরি, তাঁদের সমস্যার কথা শুনতে হবে। তাঁর বক্তব্য, আমাদের উচিত মানুষের মুখোমুখি হয়ে তাঁদের কথা শোনা। মাটির কাছাকাছি গিয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, গেরুয়া জোটের মধ্যে ঐক্য কতটা বেশি। সেই কারণেই বিগত নির্বাচনগুলিতে জয় সহজ হয়েছে বলে মনে করেন তিনি। গোটা রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন তিনি। আর বিভিন্ন জায়গায় গিয়ে তাঁর মনে হয়েছে, মহায়ুতি জোটই জিতবে।
এদিকে, লাডলি বেহেন যোজনা নামে উদ্যোগের যে সমালোচনা শুরু হয়েছে, তারও জবাব দিয়েছেন একনাথ শিন্ডে। বিরোধীদের অনেকেই বলছেন, মহিলাদের কিনে নেওয়ার জন্য ওই যোজনা শুরু করেছেন শিন্ডে। কিন্তু শিন্ডের স্পষ্ট বক্তব্য, নারী ক্ষমতায়নই এই যোজনার মূল উদ্দেশ্য।
আধারের মাধ্যমে টাকা ঢুকবে, ফলে মহিলারা অর্থনৈতিকভাবে সমর্থ হবে বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী মনে করেন, এই যোজনার মাধ্যমে মহিলারা বাড়িতে আরও বেশি সম্মান অর্জন করছেন, সামাজিকভাবে সম্মানও বাড়ছে। গত এক বছরে কী কী উন্নতি হয়েছে, সেই খতিয়ানও দেন তিনি। মনে করিয়ে দিয়েছেন অটল সেতু, কোস্টাল রোড, মেট্রো কারশেডের কথা (Maharashtra Assembly Election 2024)।












Click it and Unblock the Notifications