Maharashtra Assembly election 2024: ক্ষমতায় ফিরলে কে হবেন মুখ্যমন্ত্রী? ভোটমুখী মহারাষ্ট্রে বড় ইঙ্গিত বিজেপির

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে এনডিএর মহায়ুতি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি একনাথ শিন্ডেই? বুধবার তেমনটাই ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণাবীশ। রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে এদিন রিপোর্ট পেশ করা হয়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে বসে ফড়ণাবীশের ইঙ্গিত, মহায়ুতি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকছেন শিন্ডেই।

দেবেন্দ্রর (Devendra Fadnavis) পাশেই ছিলেন অপর উপমুখ্যমন্ত্রী এনসিপির অজিত পাওয়ার (Ajit Pawar)। কথায় কথায় শরদ পাওয়ারের (Sharad Pawar) এনসিপিকে নিশানা করেন দেবেন্দ্র। বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী এখানেই বসে আছেন। আমাদের আর আলাদা করে ঘোষণা করার কিছু নেই।"

maharashtra

বিরোধীদের নিশানা করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এদিন বলতে শোনা যায়,"মহা বিকাশ অঘাড়ি জোট এখনও তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর (Maharashtra CM Face) নাম ঘোষণা করেনি। কারণ তারা জানে ভোটের পর তাদের মুখ্যমন্ত্রী সরকার গড়বে না। শরদ পাওয়ারকে আমার চ্যালেঞ্জ রইল, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দেখান।"

২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election)। ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। ইতিমধ্যেই শাসক জোটের আসন রফা চূড়ান্ত বলে জানিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণাবীশ। রাজনৈতিক মহলের মত, মহায়ুতি জোটের শরিকদের না চটাতেই এদিন শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার ইঙ্গিত দিয়েছেন দেবেন্দ্র।

যদিও সরাসরি এখনই কিছু বলেননি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (CM Eknath Shinde)। এদিন সরকারি রিপোর্ট কার্ড পেশের অনুষ্ঠানে শিন্ডে বলেন, রাজ্য সরকারের বিগত ২ বছরের কাজই হবে মহায়ুতি জোটের (Mahayuti Alliance) ভোটের হাতিয়ার। এমভিএ জোটের অবিলম্বে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেন একনাথ শিন্ডে।

তবে জনসমক্ষে এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি মহা বিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi) জোটও। শরদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা ও কংগ্রেসকে নিয়ে এই জোট। দিনকয়েক আগে মুম্বইতে উদ্ধব ঠাকরে বলেন, "সরকারে থেকে আগে শিন্ডে শিবিরের উচিত মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করা। তারপরই আমরা করব।" এর আগে শরদ পাওয়ার অবশ্য বলেছিলেন যে শরিক দল যত বেশি ভোট পাবে, তার ভিত্তিতেই হবে মুখ্যমন্ত্রীর মুখ বাছাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+