Maharashtra Assembly Election 2024: মহাজুটি জিতলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন? বড় ঘোষণা ফড়নবীশের

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে শিয়রে বিধানসভা নির্বাচন। ভোটের ময়দানে মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ি। মহাজুটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)। ভোটে জিতলে মিউজিক্যাল চেয়ারের মতো চেয়ার নিয়ে কাড়াকাড়ি হবে না বলেও আত্মবিশ্বাসের সুর ফড়নবীশের গলায়।

সোমবার এক গণমাধ্যমে সাক্ষাৎকারে দেবেন্দ্র জানান, "পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আমাদের যথাযথ নিয়ম রয়েছে। আগে থেকে ব্যবস্থা হয় না। তবে মহাজুটিতে মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে কাড়াকাড়ি হবে না। জোটের উপর সকলের আস্থা রয়েছে।" বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ জোটের কোনও নেতাই মুখ্যমন্ত্রীর কুর্সি দাবি করেননি বলেও জানান বিজেপি নেতা।

devendra

তবে কি মুখ্যমন্ত্রী হিসেবে মহাজুটির মুখ ফের একনাথ শিন্ডেই (Eknath Shinde)? সেই প্রশ্নের উত্তর অবশ্য খোলসা করতে নারাজ ফড়নবীশ। মুখ্যমন্ত্রীকে নয়, মহারাষ্ট্রের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে বলে দাবি ফড়নবীশের। লোকসভাতেও একই কারণ কাজ করেছে বলে দাবি তাঁর।

উপমুখ্যমন্ত্রী বলেন, "অতিরিক্ত আত্মবিশ্বাসী শোনালেও হলফ করে বলতে পারি, মহারাষ্ট্রজুড়ে মানুষ আমাদের সমর্থনে রয়েছেন। গত আড়াই বছরে ক্ষমতা কালে মানুষ শুধুই উন্নয়ন দেখেছে। একইসঙ্গে মহাজুটির সরকারই মহারাষ্ট্রে বদল আনবে বলেও বিশ্বাস করেন রাজ্যবাসী।"

বিরোধী শিবির মহা বিকাশ অঘাড়িকেও নিশানা ফড়নবীশের। তাঁর দাবি, "ভোটের প্রচারে গিয়ে বর্তমান সরকারের দ্বিগুণ প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধী শিবির। অথচ মহাজুটির বাজেট নিয়ে এরাই সমালোচনা করেছিল। তাহলে এখন কোথা থেকে তাঁরা এসব প্রতিশ্রুতি দিচ্ছে? আমাদের কেন্দ্রীয় সরকারের সমর্থন রয়েছে। কিন্তু ভুরি ভুরি প্রতিশ্রুতির পেছনে বিরোধীরা কোথা থেকে এত ফান্ড পাচ্ছে?"

ভোটের আগে উত্তরপ্রদেশে স্লোগান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। হিন্দু ভোট ভাগাভাগি রুখতে বিজেপির 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগান নিয়ে তুমুল সমালোচনা করেছে বিরোধীরা। মহারাষ্ট্রের ভোটেও কী এই স্লোগান আপন করে নেবে বিজেপি? প্রশ্নে দেবেন্দ্র বলেন জোটের মূল লক্ষ্য়ই উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ। যদিও স্লোগানের সমর্থনেই সুর চড়ালেন বিজেপি নেতা।

ফড়নবীশ বলেন," বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানে কোনও বিতর্কের জায়গা নেই। সমাজ বিভক্ত হলে ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। তবে মহাজুটির লক্ষ্য় একটাই। উন্নয়ন ও জনহিতকর কাজ করা। তবে বিরোধীরা যদি বরাবরের মতো তোষণের রাজনীতিতে নামে, তাহলে সেই ভোট নিয়ে আমাদের মাথাব্যথা থাকবে না।"

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। মহাজুটিতে (Mahayuti) বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে (Maha Vikas Aghadi) রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। ২৩ নভেম্বর ভোটের ফলাফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+