Maharashtra Assembly Election 2024: "মাল নই", শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্তের মন্তব্যে প্রতিবাদী সাইনা এনসি

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মন্তব্য পাল্টা মন্তব্যের পালা চলছে৷ সেখানে বিতর্ক আরও তুঙ্গে তুললেন শিবসেনা ( ইউবিটি) সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। তার বক্তব্যে মাল শব্দ উচ্চারিত হয়েছে। আর তাই নিয়েই প্রবল বিরোধিতায় সাইনা এনসি।

দিন দুয়েক আগে নির্বাচনী প্রচারে ছিলেন মুম্বই দক্ষিণের এসএস (ইউবিটি)র সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। প্রতিদ্বন্দ্বী শিবসেনার মনোনীত প্রার্থী শাইনা নানা এনসি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন।

sania nc

সাইনা এক সময়ে বিজেপিতে ছিলেন। এবার সাইনা শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাদেবী আসন থেকে তিনি নির্বাচনে লড়ছেন। আর তাকে উদ্দেশ্য করেই মন্তব্য করেছেন সাংসদ। তিনি বলেছেন, এখানে বাইরে থেকে আসা ' মাল' চলবে না। এখানে আসল 'মাল' চলে৷ আর সেটা তাদের কাছে আছে, আমিন প্যাটেল৷ এই বলে প্রার্থী আমিন প্যাটেলের দিকে ইশারা করেন তিনি।

এই কথাতেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মহারাষ্ট্রে। একজন রাজনৈতিক নেতা কীভাবে মহিলাকে উদ্দেশ্য করে এমন বলতে পারেন? তাঁর শিক্ষা, রুচি কোথায়? সেই প্রশ্ন উঠেছে। সাইনি নিজে যথেষ্ঠ ক্ষুব্ধ এই ঘটনায়। তিনি বলেন, " তাকে জিজ্ঞেস কর, সে কোথায় আছে? আমি মুম্বইয়ের মেয়ে। শহরের মানুষের জন্য কাজ করছি। আমার সাওয়ান্ত বা এসএস (ইউবিটি) এর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই।"

মহারাষ্ট্র সরকার মহিলাদের জন্য প্রকল্প রেখেছে। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মহিলাদের জন্য একাধিক প্রকল্প রেখেছে। মহিলাদের উন্নতি হচ্ছে। সেখানে একজন সাংসদ এমন কথা বলছেন? কীভাবে তিনি এমন কথা বললেন? সেই প্রশ্ন তুলেছেন সাইনি। এজন্য সাংসদকে ক্ষমাও চাইতে হবে। সেই কথাও বলেন তিনি।

শিবসেনা (ইউবিটি) নেতা ও সাংসদ অরবিন্দ সাওয়ান্তের বিরুদ্ধে নাগপাদা থানায় অভিযোগ দায়ের করেছেন সাইনি। আর দিন ২০ বাকি আছে বিধানসভা নির্বাচনের। প্রতিদিনই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার এই বিতর্ক সামনে এল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+