Maharashtra Assembly Election: “বালাসাহেবের আদর্শ নিয়ে ছিনিমিনি, উদ্ধব শুধু নিজেরটা বোঝেন,” আক্রমণ শিন্ডের

Maharashtra Assembly Election 2024: বুধবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। শেষ ল্যাপে তুঙ্গে মহাজুটি বনাম মহা বিকাশ অঘাড়ির প্রচারের লড়াই। উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) চাঁচাছোলা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। শিবসেনা নয়, কংগ্রেসের ভোটব্যাঙ্কের উপর ভর করেই উদ্ধব ভোটে লড়ছেন বলে দাবি একনাথের।

লোকসভার ভোটের ফলাফলের প্রসঙ্গ টেনে একনাথ শিন্ডের দাবি, লোকসভায় কংগ্রেসের সমর্থনের জন্যই ন্যুনতম জয় পেয়েছে উদ্ধবের শিবসেনা। বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) আদর্শ নিয়ে উদ্ধব ছিনিমিনি খেলেছেন বলে অভিযোগ করেন একনাথ শিন্ডে।

eknath sinde

এদিন শিন্ডে বলেন, "শিবসেনার (Shiv Sena) প্রকৃত ভোটাররা আমাদের সঙ্গে রয়েছেন। লোকসভা ভোটেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের ভোটাররা। শিবসেনার ১৯ শতাংশ ভোটের মধ্যে ১৩ শতাংশ ভোটই আমাদের পক্ষে ছিল। সেকারণেই কোঙ্কন, থানে ও সম্ভাজি নগরে পরাজয় হয়েছিল উদ্ধবদের। বিধানসভা নির্বাচনেও একই চিত্র দেখা যাবে।"

উদ্ধবের বিরুদ্ধে শিন্ডের আরও নিশানা, "বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্রের রাজনীতির পিতামহ-সম। তাঁর ছেলে হওয়া সত্ত্বেও উদ্ধব বালাসাহেবের আদর্শ (Ideologies) না মেনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছেন। বালাসাহেব কোনওদিন কংগ্রেসকে (Congress) পছন্দ করতেন না।"

ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে মহারাষ্ট্রের মানুষের জনমতের উদ্ধব তোয়াক্কা করেননি বলে অভিযোগ করেন শিন্ডে। বলেন, "মুখ্যমন্ত্রী হওয়ার লোভে পারিবারিক আদর্শকে দূরে ঠেলে দিয়েছেন উদ্ধব। মানুষ শিবসেনা-বিজেপি জোটের সমর্থনে ভোট দিয়েছিল। উদ্ধব ব্যক্তিগত সুবিধার জন্য কংগ্রেসের সঙ্গে আপোস করেছেন।"

সম্প্রতি অজিত (Ajit Pawar) বনাম ফড়নবীশের (Devendra Fadnavis) কাজিয়ায় মহাজুটিতে ভাঙন আশঙ্কা করেছিল রাজনৈতিক মহলের একাংশ। এদিন তা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। জানান, "মহাজুটিতে কোনও ব্যক্তিগত স্বার্থের জায়গা নেই।"

মহাজুটি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্নে একনাথ বলেন, "মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর জন্য প্রতিযোগিতা নেই। আমাদের একমাত্র লক্ষ্য, মহাজুটিকে ক্ষমতায় ফেরানো। মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে টানাপোড়েন রয়েছে মহা বিকাশ অঘাড়িতে। তাই তারা দিল্লি থেকে এই গলি-ওই গলি দৌড়ে বেড়াচ্ছেন।"

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। মহাজুটিতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+