Maharashtra Assembly Election 2024: ‘শাহি’ বৈঠকে মহারাষ্ট্রে আসন রফা চূড়ান্ত মহাজুটির, এখনও জোটে জট ইন্ডির

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আসন রফা চূড়ান্ত করে ফেলেছে মহাজুটি। সূত্রের খবর, শুক্রবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকে বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও তাঁর দুই ডেপুটি অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়ণাবীশ। আসন রফা নিয়ে বিজেপির চাণক্যর সঙ্গে হয় গুরুত্বপূর্ণ আলোচনা।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা আগেই পেশ করেছিল বিজেপি। কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠকও সারেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, ২৮৮ বিধানসভা আসনের মহারাষ্ট্রে ১৫৫ থেকে ১৬০টি আসনে প্রার্থী দেবে বিজেপি, ৭৫-৮০টি আসনে প্রার্থী দেবে একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি প্রার্থী দেবে ৫০ থেকে ৫৫টি আসনে।

Maharashtra Assembly Election 2024

মহারাষ্ট্রে মহাজুটির (Mahayuti) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকছেন একনাথ শিন্ডেই (Eknath Shinde)। সূত্রের খবর, শাহের সঙ্গে বৈঠকে একই দাবিতে সম্মত হয়েছেন জোট শরিকরাও। তবে এনিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন শিন্ডের ডেপুটি তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণাবীশ।

দলের সাংবাদিক সম্মেলনে ফড়ণাবীশ (Devendra Fadnavis) বলেন, "মহাজুটির মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গেই বসে আছেন।" সূত্র মারফত এও জানা গিয়েছে, মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরলে মহাজুটির শরিকদের মধ্যে সম সংখ্যক মন্ত্রক বণ্টন (Ministry Allocation) হবে।

২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election) হতে চলেছে। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। মহাজুটি আসন বণ্টন চূড়ান্ত করে ফেললেও এখনও পর্যন্ত ২০০টি আসনেই রফা করতে পেরেছে মহা বিকাশ অঘাড়ি জোট। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার (NCP Leader Sharad Pawar)।

উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি নিয়ে গঠিত মহা বিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi)। ২০২২ এর জুন মাসে শিব সেনা ও ২০২৩ সালের জুলাইতে এনসিপি ভেঙে দুটি আলাদা আলাদা গোষ্ঠী হয়ে যায়। দুই দল ভেঙে যাওয়ার পর এটাই হবে প্রথম বিধানসভা নির্বাচন।

মহারাষ্ট্রে ২৫ থেকে ৩০টি বিধানসভা আসন নিয়ে এখনও কংগ্রেস ও উদ্ধবের শিবসেনার মধ্য দর কষাকষি চলছে বলে সূত্রের খবর। কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশ না আসা পর্যন্ত ওই আসনগুলি নিয়ে কংগ্রেস সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে দাবি বাকি শরিকদের। এনিয়ে শুক্রবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত ও প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আসন নিয়ে জটে মহা বিকাশ অঘাড়ি। পাল্টা বিরোধীদের কটাক্ষে সরগরম মারাঠা রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+