Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রথম ৯৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নামের প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম তালিকায় ৯৯ জন প্রার্থীর নাম জানিয়েছে বিজেপি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাগপুর দক্ষিণ পূর্ব আসনটি। কারণ সেখানে ফের প্রার্থী করা হয়েছে রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণাবীশকে।

পরপর তিনবার নাগপুর দক্ষিণ পূর্ব আসনে জমিতেছেন ফড়ণাবীশ। নিজের গড়ে চতুর্থবারের জন্য ফের প্রার্থী করা হল তাঁকে। এছাড়াও মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলেকে প্রার্থী করা হয়েছে কামথি আসনে। শ্রীজয়া চহ্বাণ প্রার্থী হয়েছেন ভোকার আসন থেকে। বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ অশোক চহ্বাণের কন্যা শ্রীজয়া।

bjp-maharashtra

তালিকায় আরও চমক রেখেছে বিজেপি। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুম্বইয়ের বিজেপি সভাপতি আশিস সেলার। তাঁকে প্রার্থী করা হয়েছে বান্দ্রা পশ্চিম আসন থেকে। দলের বরিষ্ঠ নেতা তথা লোকসভার সাংসদ নারায়ণ রানের ছেলে নীতেশ রানেকে ফের প্রার্থী করা হয়েছে কঙ্কাভালি আসন থেকে।

এছাড়াও অন্যান্য প্রার্থীরা হলেন জামনেরের গিরিশ মহাজন, বল্লারপুরের সুধীর মুনগঁতিওয়ার, মালাবার হিল আসনে মঙ্গল প্রভাত লোধা, কোলাবা আসানে রাহুল নারওয়েকর। এছাড়াও সাতারা আসনে ছত্রপতি শিবাজীর উত্তরসূরি ছত্রপতি শিবেন্দ্র রাজে ভোঁসলেকে প্রার্থী করা হয়েছে।

২৮৮টি আসনের মহারাষ্ট্রে ২০ নভেম্বর এক দফাতেই বিধানসভা নির্বাচন হতে চলেছে। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। মহাজুটি আসন বণ্টন চূড়ান্ত করে ফেললেও এখনও পর্যন্ত ২০০টি আসনেই রফা করতে পেরেছে মহা বিকাশ অঘাড়ি জোট। মহাজুটিতে রয়েছে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসপি। সূত্রের খবর, ১৫০টি আসনে লড়তে পারে বিজেপি।

অপরদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি নিয়ে গঠিত মহা বিকাশ অঘাড়ি। ২০১৯ সালে গত বিধানসভা নির্বাচনে ১০৫টি আসনে জিতেছিল বিজেপি, শিবসেনা জিতেছিল ৫৬টি ও কংগ্রেস জেতে ৪৪টি আসনে। ২০১৪-এ ১২২টি আসনে জিতেছিল বিজেপি। শিবসেনা ও কংগ্রেস জয়ী হয়েছিল যথাক্রমে ৬৩ ও ৪২ আসনে।

২০২২ এর জুন মাসে শিব সেনা ও ২০২৩ সালের জুলাইতে এনসিপি ভেঙে দুটি আলাদা আলাদা গোষ্ঠী হয়ে যায়। দুই দল ভেঙে যাওয়ার পর এটাই হবে প্রথম বিধানসভা নির্বাচন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+