Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিজেপির লক্ষ্য নারী-কৃষক উন্নয়ন, ইশতেহার প্রকাশ অমিত শাহর

Maharashtra Assembly Election 2024: শিয়রে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার ইশতেহার (Manifesto) প্রকাশ বিজেপির (BJP)। মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। ইশতেহারে কৃষক ও মহিলাদের উন্নয়নে প্রাধান্য। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর হতে চলেছে নির্বাচন।

এদিন দলের ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ল (Piyush Goyal), মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis), বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানঙ্কুলে, মুম্বইয়ের বিজেপি সভাপতি আশিস সেলার-সহ বিজেপির একাধিক বরিষ্ঠ নেতৃত্ব।

bjp manifesto

মহারাষ্ট্রে বিজেপির ইশতেহার তৈরির কমিটির নেতৃত্বে ছিলেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী সুধীর মুগন্তিওয়ার। ইশতেহারে শাসক মহাজুটির (Mahayuti Alliance) উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, "মহাজুটির সরকারে রাজ্যের জিডিপি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মহারাষ্ট্রের উন্নয়নে একমাত্র মহাজুটির ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন।"

মহারাষ্ট্রে দলের ইশতেহারকে ২০২৪-র লক্ষ্য পত্র হিসেবে ব্যাখ্যা করেছে বিজেপি। মিশন অলিম্পিক্স ৩৬, কৃষকদের সহায়তা-সহ নারীদের 'লড়কি বেহেন যোজনা' ও স্বাস্থ্যক্ষেত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। এদিনের অনুষ্ঠানে অমিত শাহ বলেন, "স্বাধীনতা সংগ্রামে মহারাষ্ট্রের অবদান উল্লেখযোগ্য। সেই সংগ্রামেরই প্রতিফলন তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিজেপির ইশতেহারে।"

বিরোধী শিবির মহা বিকাশ অঘাড়িকেও নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন শিবসেনার উদ্ধব ঠাকরেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শাহ বলেন, "বীর সাভারকরের সম্পর্কে রাহুলকে ইতিবাচক কথা বলতে উদ্ধব কি রাজি করতে পারবেন? বালাসাহেব ঠাকরেকে নিয়ে কোনও কংগ্রেস নেতা প্রশংসা করতে পারবেন?"

বিধানসভা নির্বাচনে জয় নিয়ে আশাবাদী মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেন, "উন্নত ভারত গড়তে মহারাষ্ট্রের রোডম্যাপ তৈরি করাই আমাদের লক্ষ্য। মহাজুটির উপর বিশ্বাস রয়েছে মহারাষ্ট্রের বাসিন্দাদের। কৃষকদের লোন মকুব ও লড়কি বেহেন যোজনার মতো ২৫টি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি রাখা হয়েছে ইশতেহারে।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+