মহারাষ্ট্র বিধানসভা ভোট ২০২৪: ভোটের আগে টাকা বিলির অভিযোগ! বিজেপির বিনোদ তাওড়ের বিরুদ্ধে এফআইআর

বুধবার রাত পেরিয়ে ভোর হলেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। এবার এই বিধানসভা নির্বাচন নিয়ে জোর রাজনৈতিক চর্চা চলছে৷ তার মধ্যে ভোটের আগের দিন মহারাষ্ট্রের বিজেপি সাধারণ সম্পাদক বিনোদ তাওদের বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

খোদ নির্বাচন কমিশনের তরফ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কী করেছেন এই বিজেপি নেতা? ভোটের আগে তিনি টাকা বিলোচ্ছেন। এমনই মারাত্মক অভিযোগ করেছে বহুজন বিকাশ আঘাদি (BVA)। পালঘর জেলায় ভোটের আগে নগদ বিতরণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে।

Vinod Tawde

ভাসাইয়ের বিধায়ক হিতেন্দ্র ঠাকুর। তাত নেতৃত্বে বিভিএ স্বতন্ত্রভাবে নির্বাচনে এবার লড়াই করছে। পালঘর জেলার ভাসাই, নালাসোপারা এবং বোয়সার আসনে বিভিএর তিন বিধায়ক রয়েছেন। এবার হিতেন্দ্র ঠাকুর ভাসাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর ছেলে ক্ষিতিজ নালাসোপাড়া থেকে লড়ছেন। বয়সর থেকে বর্তমান বিধায়ক রাজেশ পাটিল।

ভোটের আগে বিজেপি নেতা পাঁচ কোটি টাকা নিয়ে গিয়েছিলেন। একটি হোটেল সেই টাকা নিয়ে যাওয়া হয়। ভোট কেনার জন্য ওই টাকা বিলি করার অভিযোগ তোলা হয়েছে। নালাসোপাড়ার বিভান্তা হোটেলে এই টাকা নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। বিজেপি নেতার সঙ্গে নালাসোপাড়ার বিজেপি প্রার্থী রাজন নায়েকও উপস্থিত ছিলেন বলে খবর৷

বহুজন বিকাশ আঘাদি একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেন ওয়ান ইন্ডিয়া বাংলা। ব্যাগ থেকে টাকা বার করার অভিযোগ তোলা হয়৷ ভোট কিনতে সেই টাকা বিলি করার কথা বলা হয় বলে অভিযোগ। সেই সময় বিজেপি সাধারণ সম্পাদক বিনোদ তাওদে উপস্থিত রয়েছেন।

এই ভিডিও যথেষ্ট ঝড় তুলেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। আগামী কাল বিধানসভা ভোট। তার আগে এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। এরপর পরিস্থিতির গুরুত্ব বিচার করে কমিশনের তরফ থেকে এফআইআর করা হয়েছে।

যদিও এই অভিযোগকে গায়ে মাখতে রাজি নন বিজেপি নেতা। বৈঠকের জন্য ওই হোটেলে যাওয়া হয়েছিল৷ টাকা বিলির অভিযোগ মিথ্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+