২০১৯ মহারাষ্ট্র নির্বাচন: 'ডুবে মরুক' বিরোধীরা! ৩৭০ ধারা নিয়ে ঝাঁঝালো মোদী

ফের ঝাঁঝালো মোদী! কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে বিরোধীদের তোপ দেগে সুর চড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফের ঝাঁঝালো মোদী! কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া প্রসঙ্গে বিরোধীদের তোপ দেগে সুর চড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, কাশ্মীরের ৩৭০ ধারা প্রসঙ্গকে বারবার মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে তুরুপের তাস হিসাবে ব্যবহার করেছে বিজেপি। আর তা নিয়েই বিভিন্ন প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। বিশেষত কংগ্রেস এই নিয়ে প্রশ্ন তুলে মারাঠা রাজনীতিতে সরব হয়েছে। আর তার প্রেক্ষিতেই মহারাষ্ট্রের অকোলাতে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তোপ দাগলেন মোদী।

'মনে ব্যথা হয়' !

এদিনের প্রচার মঞ্চে ঝড় তুলে মোদী একাধিক ঝাঁঝালো আক্রমণ শানান বিরোধীদের দিকে। তিনি দাবি করেন, অনেকেই প্রশ্ন তুলছেন যে , মহারাষ্ট্র নির্বাচনে কী করে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘটনা প্রাসঙ্গিক হতে পারে? প্রশ্নের জবাব দিতে গিয়ে বিরোধীদের প্রতি মোদীর মন্তব্য 'ডুবে মরো.. লজ্জা হওয়া উচিত, মনে ব্যথা হয়।'

'মা ভারতীর সন্তান' হুঙ্কার মোদীর

মোদী এদিন বলেন,' রাজনৈতিক স্বার্থের জন্য কিছু মানুষ খোলাখুলি বলছেন যে মহারাষ্ট্র নির্বাচনের সঙ্গে কোনও মতেই যোগ নেই । আমি তাঁদের বলতে চাই,জম্মু ও কাশ্মীর আর তার মানুষও মা ভারতীর সন্তান।' এরপরই মোদী বিরোধীদের তোপ দেগে বলেন, ডুবে মরা উচিত এরকম বক্তব্য যাঁরা বলছেন তাঁদের।

কাশ্মীর নিয়ে সরব মোদী

কাশ্মীর নিয়ে সরব মোদী


এদিন কাশ্মীর নিয়ে সরব হয়ে মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'একটা সময় মহারাষ্ট্রে সন্ত্রাস আর হিংসা রোজের ঘটনা ছিল। এর মূল চক্রীরা দেশ ছেড়ে বিদেশে গিয়ে রয়েছে। ভারত জানতে চায়, সেই সময় কারা ছিল সরকারে? কী করে সমস্ত হয়েছে? কারা ছাড় দিয়েছেন?' প্রসঙ্গত, ৯৩ মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম বহুদিন আগেই ভারত ছেড়ে পাকিস্তানের আশ্রয়ে রয়েছে। দেশের 'মোস্ট ওয়ান্টেড 'এই ডনকে পাাকড়াও করতে এখনও বেগ পেতে হচ্ছে দিল্লিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+