Maharashtra and Jharkhand poll Result: এগিয়ে শিন্ডে, ফড়নবীশ, হেমন্ত; মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে কী বলছে ট্রেন্ড?
Maharashtra and Jharkhand Elections Result: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে শনিবার সকাল থেকেই চলছে ভোটগণনা। মহারাষ্ট্রে মোট ২৮৮টি আসনের মধ্যে ১৯৫টিতে এগিয়ে রয়েছে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপির জোট মহাজুটি (Mahayuti)। ৭৯ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি জোট (Maha Vikas Aghadi)।
অন্যদিকে ঝাড়খণ্ডে এনডিএ (NDA) বনাম ইন্ডির (INDI) জোর টক্কর। ভোট গণনার প্রথম দিকে এনডিএ এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা এগিয়ে গিয়েছে শাসক ইন্ডি জোট। ৩৯ আসনে এগিয়ে রয়েছে জেএমএম ও কংগ্রেসের ইন্ডি জোট। ৩৮ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

মহারাষ্ট্রে মোট প্রার্থীর সংখ্যা ৪ হাজার ১৩৬ জন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৩২৩৯ জন। মহাজুটির মধ্যে বিজেপি লড়ছে ১৪৯টি আসনে। একনাথ শিন্ডের শিবসেনা লড়ছে ৮১টি আসনে ও অজিত পাওয়ারের এনসিপি লড়ছে ৫৯টি বিধানসভা আসনে।
বিরোধী শিবির মহা বিকাশ আঘাড়িতে ১০১টি আসনে লড়ছে কংগ্রেস। উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী দিয়েছে ৯৫টি আসনে। শরদ পাওয়ারের এনসিপি ৮৬টি আসনে প্রার্থী দিয়েছে। মহারাষ্ট্রে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রাথমিক ট্রেন্ডে কোথায় কারা এগিয়ে রয়েছেন, আসুন দেখে নেওয়া যাক।
মহারাষ্ট্রে কোপরি-পাচপাখরি আসন থেকে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নাগপুর দক্ষিণ পশ্চিমে এগিয়ে রয়েছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। সাকোলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন কংগ্রেসের নানা পাটোলে। বারামতী আসনে এগিয়ে রয়েছেন এনসিপির অজিত পাওয়ার।
অন্যদিকে ঝাড়খণ্ডে মোট ১ হাজার ২১১ জন প্রার্থী লড়ছেন বিধানসভা ভোটে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৬৮টি আসনে প্রার্থী দিয়েছে। শরিক আজসু পার্টি ১০টি আসনে প্রার্থী দিয়েছে। ২টি আসনে লড়ছে জেডিইউ ও একটি আসনে প্রার্থী দিয়েছে এলজেপি। ইন্ডি জোটের মধ্যে জেএমএম প্রার্থী দিয়েছে ৪৩টি আসনে। ৩০ আসনে লড়ছে কংগ্রেস। কিছু আসনে দুই দলই প্রার্থী দিয়েছে।
ঝাড়খণ্ডে বারহাইট আসনে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ধানওয়ার থেকে এগিয়ে রয়েছেন বিজেপির বাবুলাল মারাণ্ডি। সরাইকেল্লা থেকে এগিয়ে গিয়েছেন জেএমএম থেকে বিজেপিতে যোগ দেওয়া চম্পাই সোরেন। জামতারায় বিজেপির সীতা সোরেনকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন কংগ্রেসের ইরফান আনসারি। গান্ডে আসন থেকে হেমন্ত সোরেনের স্ত্রী জেএমএম প্রার্থী কল্পনা সোরেন এগিয়ে রয়েছেন।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications