গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নজর কাড়লেন যে প্রবীনরা
আজ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল মহারাষ্ট্র ও হরিয়ানাতে। তা ছাড়া ১৭টি রাজ্যের মোট ৫১টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হয় উপনির্বাচনের। দেশ জুড়ে এই নির্বাচনগুলিতে ভোটদান করেছেন নবীন থেকে প্রবীন সকলেই।
আজ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল মহারাষ্ট্র ও হরিয়ানাতে। তা ছাড়া ১৭টি রাজ্যের মোট ৫১টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হয় উপনির্বাচনের। দেশ জুড়ে এই নির্বাচনগুলিতে ভোটদান করেছেন নবীন থেকে প্রবীন সকলেই। মহারাষ্ট্রের নির্বাচনে প্রতিবারের মতোই এবারেও নজর ছিল তারকাদের উপর। তবে সব তারকাদের ছাপিয়ে আজ নজর কাড়েন বিশেষ কয়েকজন ভোটার। ১০০ পার বা ছুঁইছুঁই এই ভোটাররা নিজেদের বার্ধক্যকে দূরে সরিয়ে ভোটকেন্দ্রে পৌঁছান নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে।
|
১০৬ বছরের হর্ষ সিং
মহারাষ্ট্রের ২৮৮টি আসন ও হরিয়ানার ৯০টি আসন ছাড়া আজ উত্তরপ্রদেশের ১১টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বাবহা বিধানসভা কেন্দ্রে নিজের ভোট দিতে আসেন ১০৬ বছরের হর্ষ সিং।
|
১০২ বছরের হাজি ইব্রাহিম আলীম
পুনেতে স্বপরিবার ভোট দিতে আসেন ১০২ বছরের হাজি ইব্রাহিম আলীম। পুনের লোহেগাঁওয়ের বুথে ভোট দিতে আসেন তিনি। ভোটদানের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমি গত ৪ দিন হাপাতালে ভর্তি ছিলাম। তবে আজ আমি এখানে ভোট দিতে এসেছি। আমি সবাইকে আর্জি জানাচ্ছি নিদেরের ভোটদার অধিকার প্রয়োগ করতে।"
|
৯৩ বছরের খান্নাজী
মুম্বইতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আসেন ৯৩ বছরের খান্নাজী। আজ খান্নাজীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি বলেন, "আজকের হিরো খান্নাজী। তিনি এক সময় সেনাবাহিনীতে ছিলেন। ৯৩ বছর বয়সে যদি তিনি ভোট দিতে আসতে পারেন, তবে বাকিদের কে আটকাচ্ছে? খান্নাজী আজকে আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমি সবাইকে খান্নাজীর মতো তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।"
|
১০৭ বছরের সুমিত্রা রাই
এদিকে ১০৭ বছর বয়সে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সিক্কিমের সুমিত্রা রাই। সুমিত্রাদেবীর গণতন্ত্রের প্রতি এই দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা।












Click it and Unblock the Notifications